News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লোকনাথ বাবার ১৩৪ তম তিরোধান দিবস উপলক্ষ্যে বিশেষ পূজার্চনা
Image

লোকনাথ বাবার ১৩৪ তম তিরোধান দিবস উপলক্ষ্যে বিশেষ পূজার্চনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: রবিবার ১৯ জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথের ১৩৪তম তিরোধান দিবস। প্রতিবছরের ন্যায় এ বছরেও রাজধানীর লোকনাথ আশ্রমে লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে। হিন্দু ধর্মপ্রাণ জনগণের ভিড় লক্ষ্য করা যায় এদিন লোকনাথ বাবার আশ্রমে। লোকনাথ আশ্রমে সম্পাদক অমূল্য ভট্টাচার্য জানান শ্রী শ্রী লোকনাথ বাবার ১৩৪ তম তিরোধান দিবস উপলক্ষে গত ১৯ মে আশ্রম প্রাঙ্গনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এছাড়াও ২৬শে মে বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমে ফল মিষ্টি বিতরণ করা হয়েছে। মেধাবী দু:স্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে পাঠ্য বই বিতরণ করার কর্মসূচি ও হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এদিন সকাল থেকেই লোকনাথ বাবার আশ্রমে শুরু হয় বিশেষ পূজার্চনা। প্রথমে সকালে লোকনাথ আশ্রমে বাল্যভোগ প্রদান করা হয়। তারপরেই অনুষ্ঠিত হয় বিশেষ পূজার্চনা। অঞ্জলি প্রদান করেন ভক্তরা। দুপুর একটাই বিতরণ শুরু হয় মহা প্রসাদের। এদিন সকাল থেকেই লোকনাথ বাবার আশ্রমে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল।
রাজধানীর বিভিন্ন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা এদিন আশ্রম প্রাঙ্গনে নিজেদের পসরা সাজিয়ে বসেন। 

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top