News Flash

  • Home
  • দেশ
  • ভোট মিটতেই সোশ্যাল মিডিয়ায় একাধিক বার্তা নরেন্দ্র মোদীর
Image

ভোট মিটতেই সোশ্যাল মিডিয়ায় একাধিক বার্তা নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ২ জুন (হি. স.): প্রায় সব বুথ ফেরত সমীক্ষায় ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

ভোট মিটতেই এবং সমীক্ষার ফল বেরনোর পরেই নিজের এক্স হ্যান্ডেলে একাধিক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। শুরুতেই ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন মোদী। লিখেছেন, ‘যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। তাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি। তাদের প্রতিশ্রুতি এবং নিষ্ঠা নিশ্চিত করে যে আমাদের দেশে গণতান্ত্রিক চেতনা বিকাশ লাভ করেছে। আমি ভারতের নারী শক্তি এবং যুবশক্তির বিশেষভাবে প্রশংসা করতে চাই। নির্বাচনে তাদের শক্তিশালী উপস্থিতি খুবই উৎসাহব্যঞ্জক লক্ষণ।’

তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিজেপি কার্যকর্তাদের প্রতি। লিখেছেন, ‘আমি প্রতিটি এনডিএ কার্যকর্তাকে সাধুবাদ জানাতে চাই। এই গরমে যেভাবে আমাদের উন্নয়নের মডেল দেশজুড়ে পৌঁছে দিয়েছেন, সেটা অভাবনীয়। আমাদের কার্যকর্তারা সেরা। আমাদের কার্যকর্তারা আমাদের সবচেয়ে বড় শক্তি।’

বিগত দু’টি সরকারের উন্নয়নের সুফল দেখেই ভারতবাসী এনডিএ-র উপর আস্থা রেখেছেন বলে দাবি মোদীর। লিখেছেন, ‘আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, ভারতের জনগণ রেকর্ড সংখ্যক ভোট দিয়ে এনডিএ সরকারকে পুনর্নির্বাচিত করেছে। তাঁরা আমাদের ট্র্যাক রেকর্ড দেখেছে এবং আমাদের কাজ যেভাবে দরিদ্র, প্রান্তিক এবং নিম্নবিত্তদের জীবনে একটি গুণগত পরিবর্তন এনেছে তাতে আস্থা দেখিয়েছেন। পাশাপাশি, তারা দেখেছেন যে কীভাবে নানা সংস্কারকাজ ভারতকে পঞ্চম বৃহত্তম বিশ্ব অর্থনীতিতে পরিণত করেছে। আমাদের প্রতিটি প্রকল্প কোনও পক্ষপাতিত্ব ছাড়াই সকলের কাছে পৌঁছেছে।’

সমগ্র ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন নির্বাচন কমিশন ও নিরাপত্তা বাহিনীকে।
কিন্তু বিরোধীদের কটাক্ষ করে মোদীর তোপ, ‘সুবিধাবাদী ইন্ডি জোট ভোটারদের সঙ্গে একাত্ম হতে ব্যর্থ হয়েছে। ওরা বর্ণবাদী, সাম্প্রদায়িক ও দুর্নীতিবাজ। মুষ্টিমেয় কয়েকটি পরিবারকে রক্ষা করাই লক্ষ্য এদের। এই জোট জাতির জন্য ভবিষ্যত-এর পরিকল্পনা উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে।’

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top