News Flash

  • Home
  • খেলা
  • সদর আন্তঃ স্কুল বালিকাদের ক্রিকেট বড়দোয়ালিকে হারিয়ে নন্দননগরের শুরু
Image

সদর আন্তঃ স্কুল বালিকাদের ক্রিকেট বড়দোয়ালিকে হারিয়ে নন্দননগরের শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।ত্রিপুরা ক্রিকেট সংস্থা পরিচালিত রবিবার থেকে শুরু হলো ৭ টি বিদ্যালয় কে নিয়ে  সদর আন্তঃ স্কুল  বালিকা বিভাগে টি-টুয়েন্টি লীগ ক্রিকেট প্রতিযোগিতা। এদিন সকালে নরসিংগড়স্থিত পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে  মুখোমুখি বড়দোয়ালি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও নন্দননগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। ম্যাচে নন্দননগর স্কুল ৬ উইকেটে পরাজিত করে বড়দোয়ালি স্কুল কে। প্রথমে ব্যাট করতে নেমে বড়দোয়ালি স্কুল নির্ধারিত ২০ অভারে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে।  জবাবে ব্যাট করতে নেমে নন্দননগর স্কুল ১৯.৪ ওভারে অর্থাৎ দুই বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বড়দোয়ালি স্কুলের পক্ষে অবন্তিকা ভৌমিকের ৩৬ রান এবং সায়ন্তিকা নমঃ দাসের ২৬ রান উল্লেখযোগ্য ছিল। বিজয়ী নন্দননগরের পক্ষে অন্তরা রুদ্র পাল সর্বাধিক ২১ রান পেয়েছে। বোলিংয়ে বড়দোয়ালির সায়ন্তিকা ১৪ রানে দুটি উইকেট পেয়েছিল। নন্দননগরের তৃষ্ণা ছেত্রী ও চন্দ্রা দেব একটি করে উইকেট পেয়েছে। বিজয় দলের তৃষ্ণা পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top