News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এক পঞ্চাশোর্ধ ব্যক্তির বিরুদ্ধে
Image

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এক পঞ্চাশোর্ধ ব্যক্তির বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২ জুন: রাজ্যে নারী নির্যাতন ধর্ষণ সহ অসামাজিক কার্যকলাপ  দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। এ ধরনের সামাজিক অবক্ষয়ের ঘটনায় কলুষিত হচ্ছে সমাজ ব্যবস্থা।

খোয়াই গনকি গ্যস এজেন্সি সংলগ্ন এলাকায় এগারো বছর বয়সের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠলো পঞ্চাশোর্ধ  এক ব্যাক্তির বিরুদ্ধে।পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আদালত থেকে ধর্ষণ মামলায় ধৃতকে চৌদ্দ দিনের জেল হাজতে পাঠায়। এগারো বছর বয়সের একটি নাবালিকা মেয়ে পাড়ার টিউবওয়েলে জল আনার জন্য যায়। সেই টিউবওয়েলে স্নান করছিল জনৈক বীরেন্দ্র শুক্লবৈদ্য (৫৫)। বীরেন্দ্র শুক্লবৈদ্য মেয়েটিকে টিউবওয়েলে মধ্যে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

মেয়েটির চিৎকার শুনে তার মা ও পাড়া প্রতিবেশীরা ছুটে আসতেই অভিযুক্ত ব্যাক্তি পালিয়ে যায়। পরে মেয়েটির পরিবারের তরফে খোয়াই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। যায় কেইস নং১৮/২৪, পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪৪৭/৩৫৪(বি)/ ৩২৩/৩০৭নং ১২ পস্কো আইনের ধারায় মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করে। অভিযুক্ত বীরেন্দ্র শুক্লবৈদ্যকে গ্রেপ্তার করে মহিলা থানার পুলিশ। ধৃত অভিযুক্তকে  আদালতে তোলা হলে তাকে চৌদ্দ দিনের জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top