News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি প্রার্থীর সঙ্গী গাড়ির ধাক্কা অটোয়, ৩ মহিলা-সহ আহত ৪
Image

বিজেপি প্রার্থীর সঙ্গী গাড়ির ধাক্কা অটোয়, ৩ মহিলা-সহ আহত ৪

উত্তর ২৪ পরগনা, ১ জুন (হি. স.): ভোটের দিন গাড়ি নিয়ে এলাকায় ঘুরছিলেন বিজেপি প্রার্থী। তাঁর সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর গাড়িও। হাড়োয়ার প্রার্থীর কনভয়ে থাকা সেই গাড়ি সজোরে ধাক্কা মারে এক চলতি অটোয়। এই ঘটনায় অটোয় থাকা যাত্রীরা গুরুতর জখম হয়েছেন।

শনিবার সপ্তম দফার ভোট চলাকালীন এই ঘটনা ঘটে বারাসত লোকসভা কেন্দ্রের হাড়োয়ার বেড়াচাঁপা রোডে। বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের গাড়ি এই এলাকা দিয়ে যাচ্ছিল। সেই সময়েই কনভয়ে থাকা কেন্দ্রীয় বাহিনীর গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় একটি যাত্রীবোঝাই অটোর।

দুর্ঘটনায় তুবড়ে যায় অটোর সামনের অংশ। যাত্রীরাও ছিটকে পড়েন। গুরুতর আহত হন এক তরুণী এবং এক বৃদ্ধা-সহ তিন জন মহিলা এবং এক পুরুষ যাত্রী।

ঘটনাস্থলের ভিডিয়োয় দেখা গিয়েছে, এক পুরুষ যাত্রী অচেতন অবস্থায় পড়ে রয়েছেন রাস্তায়। তার কিছু দূরে রাস্তার পাশে পড়ে রয়েছেন এক প্রৌঢ়া এবং এক তরুণী। তরুণীর মাথায় জল দিয়ে তাঁর সংজ্ঞা ফেরানোর চেষ্টা করা হচ্ছে।

অন্য দিকে দেখা যায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোর ভিতর থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা বার করার চেষ্টা করছেন এক বৃদ্ধাকে। তাঁর পায়ে আঘাতের জায়গায় কাপড় বাঁধা। তাঁদের প্রত্যেককেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top