News Flash

  • Home
  • বিদেশ
  • আমেরিকার আদালতে দোষী সাব্যস্ত ট্রাম্প, সাজা ঘোষণা ১১ জুলাই
Image

আমেরিকার আদালতে দোষী সাব্যস্ত ট্রাম্প, সাজা ঘোষণা ১১ জুলাই

নিউইয়র্ক, ৩১ মে (হি.স.): আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে দায়ের হওয়া ওই মামলায় বৃহস্পতিবার নিউইয়র্কের একটি আদালতে তিনি দোষী সাব্যস্ত হন। এই মামলায় ৩৪টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। ম্যানহাটনে ১২ জন বিচারকের একটি প্যানেল ৬ সপ্তাহের শুনানি শেষে বৃহস্পতিবার সর্বসম্মত রায়ে পৌঁছয়।

আদালত ২০ জনেরও বেশি সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। এর মধ্য স্টর্মি ড্যানিয়েলসও ছিলেন। তাঁর সঙ্গে গড়ে ওঠা প্রাক্তন প্রেসিডেন্টের যৌন সম্পর্ক এই মামলার কেন্দ্রে রয়েছে। আগামী ১১ জুলাই ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। আমেরিকার আইন অনুযায়ী, ট্রাম্পের জেল বা জরিমানা অথবা এক সঙ্গে দু’টি সাজাই হতে পারে। তবে আইন বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ব্যবসায়িক তথ্য গোপনের জন্য দোষী ৭৭ বছরের রিপাবলিকান নেতাকে শুধু জরিমানা করেই ছাড় দিতে পারে আদালত। রায় শুনে ট্রাম্প বলেন, ‘‘এই রায় আমার কাছে মর্যাদাহানিকর। আমি ন্যায়বিচার পাইনি।”

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top