News Flash

  • Home
  • দেশ
  • দেশে ফিরতেই গ্রেফতার প্রজ্বল, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মাসখানেক পর পাকড়াও
Image

দেশে ফিরতেই গ্রেফতার প্রজ্বল, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মাসখানেক পর পাকড়াও

বেঙ্গালুরু, ৩১ মে (হি.স.): দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার প্রায় মাসখানেক বাদে ফিরতেই গ্রেফতার হল জেডিএস-এর সাসপেন্ডেড সাংসদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্বল রেভান্না। শতাধিক মহিলাকে ধর্ষণ-যৌন নিগ্রহের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একের পর এক মহিলা প্রজ্বলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। দলীয় কর্মী থেকে, সরকারি কর্মচারী এমনকি বাড়িতে কর্মরত মহিলারাও প্রজ্বলের থেকে নিস্তার পাননি বলে অভিযোগ।

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, “প্রজ্বল রেভান্না বৃহস্পতিবার রাত ১২.৫০ মিনিটে জার্মানি থেকে এসেছে। তাঁকে গ্রেফতার করা হয়েছে, আইনিভাবে যা করা দরকার কর্তৃপক্ষ তা করবে। আমি গতকাল শিমোগা থেকে এসেছি। আমি এখনও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলিনি। তাঁরা আইন অনুযায়ী যা করতে হয় তাই করবে। আমরা আগেও বলেছি, নিগৃহীতদের এসআইটির সামনে এসে নিজেদের সমস্যাগুলি বলতে হবে।”

প্রজ্বলের আইনজীবী অরুণ বলেছেন, “তদন্তে সহযোগিতা করতে সে প্রস্তুত। মিডিয়ার কাছে তাঁর অনুরোধ, মিডিয়া ট্রায়াল যেন না হয়। তাঁকে হোলেনরসিপুর মামলায় গ্রেফতার করা হয়েছে।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top