News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপিআইএম কমলপুর মহকুমা অফিসে দুষ্কৃতীদের হামলা
Image

সিপিআইএম কমলপুর মহকুমা অফিসে দুষ্কৃতীদের হামলা

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৩১ মে: কমলপুর মহকুমার সিপিআই(এম) অঞ্চল অফিসটিকে বৃহস্পতিবার রাতে আক্রমন সংগঠিত করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সারা দেশের সাথে কমলপুর মহকুমার সর্বত্র সি আই টি ইউ’র ৫৫তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এই প্রতিষ্ঠা দিবস সালেমা অঞ্চল অফিসের সম্মুখে ও সুসজ্জিতভাবে পালন করা হয়। এই প্রচারসজ্জা নষ্ট করার পাশাপাশি পার্টি অফিসের দরজা ভেঙে চেয়ার টেবিল ও বিভিন্ন ছবি ভাংচুর করে এবং কয়েকটি চেয়ার নিয়ে যায় দুর্বৃত্তরা।

এই ঘটনার খবর পেয়ে সি পি আই (এম ) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রাধাচরণ দেব্বর্মা, সি পি আই (এম ) কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, ধলাই জেলা কমিটির সদস্য বদরভোম হালাম, মহকুমা কমিটির সদস্য রাজকুমার দেববর্মা, অঞ্চল নেতৃত্ব প্রনয় দেববর্মা, সুখময় দেববর্মা, ধনচন্দ্র দেববর্মাসহ অন্যান্যরা ক্ষতিগ্রস্হ অফিসটি পরিদর্শন করেন।

এখানে সি পি আই (এম ) কমলপুর  মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস বলেন ২০১৮ সালে সরকার পরিবর্তনের পর এই নিয়ে ছয়বার অফিসটি আক্রান্ত হয়েছে। এই সালেমাতেই ২৬ শে এপ্রিল ভোটের দিন তিনজন পার্টি কর্মী আক্রান্ত হয়। এই ঘটনার জন্য শাসকদলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে সিপিএম নেতৃত্বরা। 

Releated Posts

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top