News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে ভোট গণনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চাইলেন রিটার্নিং অফিসার
Image

করিমগঞ্জে ভোট গণনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চাইলেন রিটার্নিং অফিসার

করিমগঞ্জ (অসম), ৩০ মে (হি.স.) : ভোট গণনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন করিমগঞ্জের রিটার্নিং অফিসার তথা জেলাশাসক মৃদুলকুমার যাদব।

আগামী ৪ জুন অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের গণনা কার্য কেমন করে সম্পন্ন হবে তা নিয়ে রিটার্নিং অফিসার মৃদুলকুমার যাদব সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস, অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক সম্মেলন।

রিটার্নিং অফিসার মৃদুলকুমার যাদব বলেন, করিমগঞ্জ কলেজে ভোট গণনা হবে। প্রতি রাউন্ডের ফলাফল মাইকের মাধ্যমে ঘোষণা করা হবে। গণনার দিন যাতে স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে যাবতীয় কাজ সম্পন্ন যায় তার জন্য প্রশাসন সর্বপ্রকার প্রস্তুতি নিয়েছে। তাছাড়া, প্রতিটি গণনা কক্ষে একজন এআরও থাকবেন। পোস্টাল ব্যালট গণনার সময় ১০টি টেবিলের প্রতিটিতে একজন এআরও থাকবেন। গণনার সময় জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার, এক্সপেনডিচার অবজারভার ছাড়াও একজন কাউন্টিং অবজারভার থাকবেন।

তিনি আরও জানান, করিমগঞ্জ কলেজে সকাল ৮:৩০ মিনিট থেকে ইভিএমের ভোট গণনা শুরু হবে। প্রথমে করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার পোস্টাল ব্যালটগুলো ১০টি টেবিলে গণনা হবে। এর পর করিমগঞ্জ জেলার চার বিধানসভা এলাকার ভোট গণনা আরম্ভ হবে। তিনি বলেন, করিমগঞ্জ জেলার চারটি বিধানসভার মধ্যে ১২৩ নম্বর উত্তর করিমগঞ্জে মোট ভোটকেন্দ্র রয়েছে ৩০১টি। এই কেন্দ্রের ভোট ১৪টি টেবিলে মোট ২২ রাউন্ডে গণনা হবে।

১২৪ নম্বর দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকায় মোট ভোট কেন্দ্র ৩১২টি। এগুলি ১৪টি টেবিলে ২৩ রাউন্ডে গণনা হবে। ১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের মোট ভোট কেন্দ্র ১৯৮। এগুলি ১২টি টেবিলে ১৭ রাউন্ডে গণনা হবে। ১২৬ নম্বর রামকৃষ্ণনগর (এসসি) বিধানসভা এলাকার মোট ভোট কেন্দ্র ২৪৭টি। এগুলি ১৪টি টেবিলে ১৮ রাউন্ডে গণনা করা হবে।

পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান, গনণা কেন্দ্রে ত্রিস্তরীয় সুরক্ষা বলয় থাকবে। গণনা কেন্দ্রে শান্তি-শৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান পুলিশ সুপার।

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে হামলার পর মণিপুরের সঙ্গীতশিল্পীর মৃত্যু, নাবালক-সহ আটক ৮

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি গ্রামে নিজের বাড়ির বাইরে মদ্যপান ও চিৎকার-চেঁচামেচি নিয়ে আপত্তি করায় একদল ডেলিভারি…

ByByNews Desk Sep 8, 2026

মণিপুরে এনআরসি-র ভিত্তিবর্ষ ১৯৫১, কেন্দ্রের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে রাজ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

ইম্ফল, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) তৈরির ক্ষেত্রে ১৯৫১ সালকে ভিত্তিবর্ষ হিসেবে ধরা হবে…

ByByNews Desk Sep 7, 2026

অসমে ভিজিল্যান্সের তল্লাশি, আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে শীর্ষ আধিকারিকের বাড়িতে অভিযান

গুয়াহাটি, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): আয়বহির্ভূত সম্পত্তি ও অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার অসমের ধেমাজি জেলার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার (ডিডিসি)…

ByByNews Desk Sep 7, 2026

মণিপুরে নাশকতার ছক বানচাল, ১০ কেজির আইইডি উদ্ধার করে নিষ্ক্রিয় করল সেনা

ইম্ফল, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে ফের বড়সড় নাশকতার ছক বানচাল করল ভারতীয় সেনা। সোমবার চুরাচাঁদপুর জেলার দক্ষিণ থানজিং…

ByByNews Desk Sep 7, 2026

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেই মণিপুরে হিংসায় বাস্তুচ্যুতদের পুনর্বাসন সম্পূর্ণ হবে

ইম্ফল, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হলে জাতিগত হিংসায় বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসন ও পুনর্বাসন প্রক্রিয়া…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top