News Flash

  • Home
  • দিনের খবর
  • গণনায় বাংলায় ১৩৮ জন পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিল কমিশন
Image

গণনায় বাংলায় ১৩৮ জন পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিল কমিশন

কলকাতা, ৩০ মে (হি. স.): বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক ও বিশেষ পুলিশ পর্যবেক্ষক ছাড়াও চলতি লোকসভা নির্বাচনে কেন্দ্রপিছু আরও তিনজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল। এবার একই সূত্রে ভোটগণনার উপর কড়া নজরদারি রাখতে বাংলায় ১৩৮ জন গণনা পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনসূত্রে এ খবর জানা গিয়েছে।
একইসঙ্গে কমিশনের ফরমান, গণনাকেন্দ্রের ভিতর রাজনৈতিক দলের গণনা সহচরদের নিজের টেবিল ছেড়ে ওঠা চলবে না। রাজ্যের ৪২টি লোকসভা আসনের ভোটগণনা হবে এবার ৫৫টি গণনাকেন্দ্রে। কলকাতা দক্ষিণ আসনে গণনা হবে সাতটি কেন্দ্রে। ডায়মন্ড হারবার আসনের ভোট গোনা হবে চারটি আসনে। রায়গঞ্জ ও বারাসত আসনে দুটি করে ও দার্জিলিং আসনের ভোটগণনা হবে তিনটি কেন্দ্রে। এই ৫৫টি গণনাকেন্দ্রে ছড়িয়ে থেকে ভোটগণনা পর্বের উপর নজরদারি রাখবেন ১৩৮ জন গণনা পর্যবেক্ষক।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top