News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেস সর্বদা জনগণের সমস্যার কথা মাথায় রেখে কাজ করে : মল্লিকার্জুন খাড়গে
Image

কংগ্রেস সর্বদা জনগণের সমস্যার কথা মাথায় রেখে কাজ করে : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): কংগ্রেস সর্বদা জনগণের সমস্যার কথা মাথায় রেখে কাজ করে। জোর দিয়ে বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “যখন ডঃ মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন এবং সোনিয়া গান্ধীজি চেয়ারপার্সন ছিলেন, তখন আমরা দরিদ্রদের জন্য এমন প্রকল্প নিয়ে এসেছি, যা দরিদ্রদের উপকৃত করেছে। কিন্তু নরেন্দ্র মোদী বেকারত্ব, মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক বৈষম্য, সাংবিধানিক প্রতিষ্ঠানের অপব্যবহারের মতো বিষয়গুলিকে জোর দিয়েছেন।”

কংগ্রেস সভাপতি খাড়গে বলেছেন, “আমরা এসব সমস্যার বিরুদ্ধে লড়াই করেছি এবং আমরা জনগণের পূর্ণ সমর্থন পেয়েছি। অতএব, আমি আমার সকল সহকর্মীকে অভিনন্দন জানাই, যারা গণতন্ত্র রক্ষায় নির্ভয়ে দাঁড়িয়ে আছেন।” মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, “মহাত্মা গান্ধী অহিংসায় বিশ্বাসী, তিনি কখনও কাউকে ঘৃণা করতেন না। কিন্তু নরেন্দ্র মোদী শুধুই ঘৃণার কথা বলেন, তিনি যা বলেন সব কিছুতেই ঘৃণা দৃশ্যমান।”

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top