News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাঁচ দিন যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন বিশালগড়ে, বিদ্যুৎ অফিসে তালা ঝুলালেন ক্ষুদ্ধ গ্রাহকরা
Image

পাঁচ দিন যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন বিশালগড়ে, বিদ্যুৎ অফিসে তালা ঝুলালেন ক্ষুদ্ধ গ্রাহকরা

আগরতলা, ২৯ মে : দীর্ঘ পাঁচ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিশালগড় মুড়াবাড়ি এলাকায়। বিদ্যুতের দাবিতে বাধ্য হয়ে বুধবার দুপুরে অফিসটিলা বিদ্যুৎ অফিসের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছেন ক্ষুদ্র গ্রাহকরা। তাদের দাবি ,অতিসত্তর এলাকায় বিদ্যুৎ সংযোগ না দেওয়া হলে আন্দোলনে জারি থাকবে।

জানা গিয়েছে, সারা রাজ্যের সাথে সিপাহীজলা জেলার মুরাবাড়ি এলাকায় দীর্ঘ পাঁচ দিন যাবত বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকার ৮০০ পরিবার অফিসটিলা পালপাড়া এলাকায় ক্ষুব্ধ হয়ে গ্রাহকরা তালা ঝুলিয়ে আন্দোলনে নামেন। অবরোধের ফলে রাস্তার দুই দিকে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দুর্ভোগ চরম চরম আকার ধারণ করেছিল। কয়েক ঘন্টা যাবৎ চলেছে অবরোধ।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকতারা অবরোধস্থলে ছুটে যান। অবরোধকারীদের সাথে আলোচনা করেন। পরে বিদ্যুৎ মন্ত্রীর ফোনে আশ্বাস দিয়েছেন খুব দ্রুততার সাথেই বিদ্যুৎ সাড়াই করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে অবশেষে অবরোধ প্রত্যাহার করেন তাঁরা ।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top