News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লির হাসপাতালে অগ্নিকাণ্ডে শিশুমৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের
Image

দিল্লির হাসপাতালে অগ্নিকাণ্ডে শিশুমৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের

নয়াদিল্লি, ২৬ মে (হি. স.): দিল্লির শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডে একাধিক শিশু নিহত ও আহত হওয়ায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। তিনি সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে লেখেন, শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের এই ঘটনা হৃদয়বিদারক। এই দুর্ঘটনায় যারা তাদের নিষ্পাপ শিশুদের হারিয়েছে আমরা সবাই তাদের পাশে আছি। সরকার ও প্রশাসন আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে। এই ঘটনার তদন্ত করা হচ্ছে। যারা এই ঘটনার জন্য দায়ী, কেউ রেহাই পাবে না।

উল্লেখ্য, শনিবার গভীর রাতে দিল্লির বিবেক বিহারের নিউ বর্ন বেবি কেয়ার হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি শিশু হাসপাতালে রাত ১১টা ৩২ মিনিট নাগাদ আগুন লাগার খবর পায় তারা। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হলেও অনেকের মৃত্যু হয়েছে। হাসপাতালের দোতলা থেকে ১২ জন নবজাতককে উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু হয়েছে। এক শিশু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আহত আরও ৫ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন। দমকল বিভাগ জানিয়েছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top