News Flash

  • Home
  • দেশ
  • ভোটব্যাঙ্ককে ভয় পায় কংগ্রেস, তাই রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় যাননি রাহুল ও প্রিয়াঙ্কা : অমিত শাহ
Image

ভোটব্যাঙ্ককে ভয় পায় কংগ্রেস, তাই রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় যাননি রাহুল ও প্রিয়াঙ্কা : অমিত শাহ

হামিরপুর, ২৫ মে (হি.স.) : কংগ্রেসের বিরুদ্ধে ভোটব্যাঙ্কের অভিযোগ আনলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার হিমাচল প্রদেশের হামিরপুরের নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, “রাহুল বাবা ও তাঁর বোন ছুটির জন্য শিমলায় আসেন, কিন্তু তাঁরা রামলালার প্রাণ প্রতিষ্ঠায় যাননি। আসলে ভোটব্যাঙ্কের ভয়ে তাঁরা যাননি।”
কেন্দ্রীয় মন্ত্রী তথা হামিরপুরের বিজেপি প্রার্থী অনুরাগ সিং ঠাকুরের সমর্থনে এদিন নির্বাচনী জনসভা করেন অমিত শাহ। অনুরাগের ভূয়সী প্রশংসা করে অমিত শাহ বলেছেন, “আপনারা প্রদীপ নিয়ে খুঁজলেও, অনুরাগ ঠাকুরের মতো সাংসদ পাবেন না। শুধুমাত্র নিজের এলাকাই নয়, বরং বিজেপি ও বিজেপির বিচারধারার সঙ্গে সমগ্র দেশের যুবসমাজের জন্য কাজ করছেন তিনি।”

Releated Posts

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top