News Flash

  • Home
  • দিনের খবর
  • শিলিগুড়িতে কুয়ো পরিস্কারের সময় বিষাক্ত গ্যাস লিক, মৃত ২
Image

শিলিগুড়িতে কুয়ো পরিস্কারের সময় বিষাক্ত গ্যাস লিক, মৃত ২

শিলিগুড়ি, ২৪ মে (হি.স.) : কুয়ো পরিস্কারের সময় বিষাক্ত গ্যাস লিক করে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের নাম আশিক তোপ্পো ও বিজয় কুজুর। অপর একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের কমলা চা বাগান এলাকায় ঘটনাটি ঘটেছে।
সূত্রের খবর, শুক্রবার সকালে ওই এলাকার একটি কুয়ো পরিষ্কার করতে নামেন তিনজন। ঘণ্টার পর ঘণ্টা তিনজনই কুয়ো থেকে বের না হলে স্থানীয় লোকজন ঘোষপুকুর ফাঁড়ির পুলিশকে খবর দেয়। পরে মাটিগাড়া ও শিলিগুড়ি দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। অনেক চেষ্টার পর তিনজনকেই কুয়ো থেকে বের করা হয়। এর পরে তিনজনকেই ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top