News Flash

  • Home
  • খেলা
  • আন্তঃ স্কুল ক্রিকেটের সেমিফাইনালে আজ নিউ হিন্দি-হোলিক্রস, কবি নজরুল-প্রগতি
Image

আন্তঃ স্কুল ক্রিকেটের সেমিফাইনালে আজ নিউ হিন্দি-হোলিক্রস, কবি নজরুল-প্রগতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।  সদর আন্তঃ স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। আয়োজক ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। ইতিমধ্যে ২৭ টি স্কুল দলের মধ্যে গ্রুপ লীগ পর্যায়ের শেষে সেরা আটটি দলকে নিয়ে কোয়ার্টার ফাইনালের খেলাও সম্পন্ন হয়েছে। আগামীকাল একই মাঠে দুই বেলায় দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে আটটায় টিআইটি গ্রাউন্ডে প্রথম সেমিফাইনাল ম্যাচে নিউ হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল খেলবে হোলি ক্রস স্কুলের বিরুদ্ধে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন পরস্পরের মুখোমুখি হবে। উল্লেখ্য, মূল পর্যায়ের খেলায় প্রথম কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার নিউ হিন্দি স্কুল ৯ উইকেটের ব্যবধানে ভবন ত্রিপুরা বিদ্যামন্দির কে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন ছয় উইকেট এর ব্যবধানে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল কে পরাজিত করেছে। বুধবার পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনালে হোলি ক্রস স্কুল ৬ উইকেটের ব্যবধানে হেনরি ডিরোজিও একাডেমিতে পরাজিত করেছিল। বুধবার বিকেলে অপর কোয়ার্টার ফাইনালে প্রগতি বিদ্যাভবন ৭৬ রানের ব্যবধানে শ্রীকৃষ্ণ মিশন স্কুলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top