News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএসএফ নিগৃহ কান্ডে অভিযুক্ত পাচারকারীরা বহাল তবিয়তে, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

বিএসএফ নিগৃহ কান্ডে অভিযুক্ত পাচারকারীরা বহাল তবিয়তে, পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৩ মে: বিএসএফ নিগৃহ কান্ডে অভিযুক্ত পাচারকারীরা বহাল তবিয়তে। দিব্যি ঘুরে যেমন বেড়াচ্ছে তেমনি পাচার বানিজ্য চালিয়ে যাচ্ছে সীমান্তবর্তী এলাকা দিয়ে অভিযুক্ত পাচারকারীরা। মামলা হওয়ার চব্বিশ দিন অতিবাহিত হলেও অধরা রতন, তপন, সাগর , ঋষিরা।   অভিযোগ পুলিশ তদন্তের  নামে ঘটনাকে প্রহসনে পরিনত করেছে।

উল্লেখ্য গত ২৯ এপ্রিল দুপুরে বিলোনীয়া থানার অন্তগত ঋষ্যমুখ ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী এলাকা বনিক্যটিলাতে ১০৯ বিএসএফ ব্যাটেলিয়ানের দুই জওয়ান চন্দন কুমার ও প্রভাত রঞ্জন সীমান্ত পাহাড়া দেওয়ার সময় ভারতীয় সীমান্ত দিয়ে কাটাতারের বেড়া দিয়ে ট্রাক ভর্তী চিনি বাংলাদেশে পাচার করছিল। ঘটনাটি বাধা দিতে গেলে ভারত – বাংলাদেশ সীমান্তের ২১৭১/৫ – এস পিলার নাম্বারের সামনে  রতন মিত্র,  সাগরদীপ মিত্র, রঞ্জিত সিনহা, সমর মল্ল, ঋষিকেশ মহাজন, শুভম দে সহ ৫০ – ৬০ জনের একদল দুর্বৃত্ত সীমান্তে কর্তব্যরত দুই বি এস এফ জোয়ানের উপর প্রাণঘাতী আক্রমন করে ।

এই   ঘটনার বিস্তৃত জানিয়ে ১০৯ বিএসএফ কোম্পনীর দায়িত্ব প্রাপ্ত কমান্ডেন্ট এন জি খোটজি বিলোনীয়া থানায় ৬ অভিযুক্তের নাম ঠিকানা সহ বিলোনীয়া থানায় মামলা দায়ের করে। বিলোনীয়া থানা ৩১/২৪ নাম্বারে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দন্ড বিধির ৩৫৩/৩৩২/৫০৬/৩৪ ধারায় মামলা রুজু করে।
অভিযোগ মামলার ২৪ দিন অতিক্রান্ত হওয়ার পরেও বিএসএফে দায়ের করা মমলার মূল অভিযুক্তদের বিলোনীয়া থানার পুলিশ গ্রেপ্তার করার সাহস দেখাতে পারছে না। পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বি এস এফ জওয়ানদের মধ্যে।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top