News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সুরাহা হলো না পেকুছড়া গ্রাম পঞ্চায়েতের উদ্বাস্তুদের, পুনরায় তাদের নোটিশ দেবে সরকার
Image

সুরাহা হলো না পেকুছড়া গ্রাম পঞ্চায়েতের উদ্বাস্তুদের, পুনরায় তাদের নোটিশ দেবে সরকার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ মে: সুরাহা হলো না পেকুছড়া গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের উদ্বাস্তুদের। প্রথম একবার বনদপ্তর থেকে নোটিশ দেওয়া হয়েছিল। আজ সোমবার আবার দ্বিতীয়বার নোটিশ দেওয়া হয়। কিন্তু উদ্বাস্তুরা  টাকার অভাবে যেতে অসম্মতি প্রকাশ করেন এদিন। কারণ এখান থেকে সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার অশোক কুমারের এখানে যেতে বেশ টাকা লাগবে। তারা বলেন অন্ততপক্ষে একটি গাড়ির ব্যবস্থা করে দিতে তবে প্রত্যেকেই আসবে। ১০ টাকা কেউ, ২০ টাকা দিলে অবশেষে তাদের কাগজপত্র প্রভৃতি ফটোকপি করে নিয়ে আসে কিছু সংখ্যক এলাকাবাসী।

তারপরেই তাদের প্রত্যেকের ইন্টারভিউ হয়। ইন্টারভিউতে কে কোথায় ছিল, বাবা, ঠাকুরদা কোথায় ছিল, কেন এসেছে, কবে এসেছে, কোথা থেকে এসেছে এইসব জিজ্ঞেস করেন এসডিএফও অশোক কুমার আইএফএস। কিন্তু যেহেতু প্রত্যেকে আসতে পারেননি তাই আবার একটি নোটিশ দেবেন বলে জানিয়ে দেওয়া হয়। প্রত্যেকের ইন্টারভিউ এরপর সঠিক ব্যবস্থা সঠিক সময়ে নেওয়া হবে বলে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়।

কাঞ্চনপুরের বিভিন্ন এলাকা থেকে কেন এরা এসেছেন, অল্প কয়েকটি পরিবার বিস্তারিতভাবে এসডিএফও কে জানায়। কিন্তু কয়েকটি মাত্র পরিবার হওয়ায় এফডিএফও তাদের বক্তব্যের চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেননি। তাই তিনি আরেকদিন সরকারি নোটিশ আসবে বলে জানিয়ে দেন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top