News Flash

  • Home
  • দেশ
  • “সেদিন যারা সিপিএমের হার্মাদ ছিল, আজ তারাই বিজেপির হার্মাদ”, দাবি মমতার
Image

“সেদিন যারা সিপিএমের হার্মাদ ছিল, আজ তারাই বিজেপির হার্মাদ”, দাবি মমতার

হুগলি, ১৮ মে (হি. স.) : আরামবাগের নির্বাচনী প্রচারে গিয়ে শনিবার সিপিএম আমলের স্মৃতিচারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “সেদিন যারা সিপিএমের হার্মাদ ছিল, আজ তারাই বিজেপির হার্মাদ”।

মমতা বলেন, “সিপিএম গ্রাম দখল করে নিয়েছিল আমি আর এক সাংবাদিক রাত ১টার সময় বেরিয়েছিলাম”। পুরনো স্মৃতি জানাতে গিয়ে মমতা বলেন, “এই গোঘাটের পাশে বাঁকুড়া। এখানে আমরা এসেছিলাম। সিপিএম গ্রাম দখল করে নিয়েছিল। মেরে লাশ ভাসিয়ে দিয়েছিল।

রাত ১টার সময় বেরিয়েছিলাম। গা ছম ছম করছিল। দেখলাম মানুষ জন সব গলা পর্যন্ত ডুবে রয়েছে। আমাকে বলছে, দিদি আমরা এখানে লুকিয়ে আছি। না হলে মেরে দেবে। আমি যখন কিছু বলি তার প্রমাণ থাকে। আমার সঙ্গে সেদিন ছিলেন এক সাংবাদিক। সুদীপ দা (বন্দ্যোপাধ্যায়) আমাদের বলেছিলেন, এত ঝুঁকি নিচ্ছেন! কিন্তু আমি বলেছিলাম মানুষ বিপদে পড়লে কী করব।”

মমতা বলেন, “সেদিন যারা সিপিএমের হার্মাদ ছিল, আজ তারাই বিজেপির হার্মাদ। ওই সাংবাদিক, এখান থেকে ফিরে একটি লেখা লিখেছিলেন। আমার আজও মনে আছে। প্রমাণ আছে।’’ এসব অনেকেরই আজ আর মনে নেই। তাই মনে করিয়ে দিলাম।”

Releated Posts

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top