News Flash

  • Home
  • খেলা
  • প্রণবানন্দ বিদ্যামন্দিরকে হারিয়ে নিউ হিন্দি স্কুল মূল পর্বে পৌঁছুলো
Image

প্রণবানন্দ বিদ্যামন্দিরকে হারিয়ে নিউ হিন্দি স্কুল মূল পর্বে পৌঁছুলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। নিউ হিন্দি স্কুলের লাগাতর জয়। তিন দলীয় গ্রুপে পরপর দুই ম্যাচে জয়ী হওয়ার সুবাদে নিউ হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুলও মূল পর্বে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নিয়েছে। শনিবারের ম্যাচে নিউ হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল ৯ রানের ব্যবধানে প্রনবানন্দ বিদ্যামন্দির কে হারিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয়ী হওয়ার সুবাদে গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়েছে। গ্রুপ এইচ থেকে নিউ হিন্দি স্কুল শেষ আটে খেলবে। বামুটিয়ায় তালতলা স্কুল গ্রাউন্ডে বেলা একটার ম্যাচ প্রায় দেড় ঘন্টা দেরিতে শুরু হওয়ায় ওভারসংখ্যা কমিয়ে ১০ করা হয়েছিল।‌ প্রথমে ব্যাটিংয়ের সুবিধা পেয়ে নিউ হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল সীমিত ১০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে যোগ প্রীতম দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স দেখিয়ে ৫০ রান সংগ্রহ করে দলকে ভালো স্কোর সংগ্রহ করার পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতারও পায়। ২৮ বল খেলে ছটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫০ রান সংগ্রহ করে। প্রনবানন্দ বিদ্যামন্দিরের শুভজিৎ দত্ত ৯ রানে দুটি উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে প্রনবানন্দ বিদ্যামন্দির ৬ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করতেই নির্ধারিত ১০ ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে জিৎ কুমার দাস ২২ রান এবং শুভজিৎ দত্ত ২১ রান সংগ্রহ করে চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেনি। ‌ নিউ হিন্দি স্কুলের শিবম্ শিবম দুটি এবং হর্ষ বনসাল একটি উইকেট পেয়েছে। দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে যোগ প্রীতম পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতার।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top