News Flash

Image

প্রয়াত অসমের প্ৰাক্তন শিক্ষামন্ত্ৰী অগপর প্রবীণ নেতা থানেশ্বর বড়ো

গুয়াহাটি, ১৭ মে (হি.স.) : চলে গেলেন অসমের প্ৰাক্তন শিক্ষামন্ত্ৰী, তথা রাজ্যের আঞ্চলিক দল অসম গণ পরিষদের প্রাক্তন সভাপতি থানেশ্বর বড়ো। আজ শুক্ৰবার সকাল সাতটা পাঁচ মিনিটে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ইহলীলা সাঙ্গ করে পরলোক গমন করেছেন অগপর অন্যতম প্রতিষ্ঠাতা নেতা তথা রঙিয়ার তিনবারের বিধায়ক থানেশ্বর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। রেখে গেছেন একমাত্র কন্যা ও অসংখ্য গুণমুগ্ধ। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নির্দেশে সম্পূর্ণ রাজ্য মর্যাদায় থানেশ্বর বড়োর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানান অগপর বর্তমান সভাপতি অতুল বরা।

অসম গণ পরিষদ-এর প্ৰাক্তন সভাপতি, দুবারের শিক্ষামন্ত্ৰী, একবারের রাজস্ব দফতরের মন্ত্রী তথা রঙিয়ার তিনবারের প্ৰাক্তন বিধায়ক থানেশ্বর বড়ো কিডনি, লিভার, ডায়াবেটিসের রোগী ছিলেন। গত ৯ মে হৃদরোগে আক্ৰান্ত হলে তাঁকে রঙিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল। চিকিৎসাও চলছিল। কিন্তু গত সোমবার (১৩ মে) তাঁর স্বাস্থ্যের অবনতি হলে রাজ্যের দুই মন্ত্ৰী তথা অগপ দলের বর্তমান সভাপতি অতুল বরা এবং কাৰ্যনির্বাহী সভাপতি তথা স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তের তৎপরতায় দলের সম্পাদক, মুখপাত্ৰ অৰ্ণব ভরালির সহযোগিতায় প্ৰাক্তন মন্ত্ৰী থানেশ্বর বড়োকে উন্নত চিকিৎসার জন্য গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের সিএন সেন্টারে নিয়ে আসা হয়।

আজ সকালে মৃত্যু সংবাদ পেয়ে অগপ সভাপতি তথা কৃষিমন্ত্রী অতুল বরা, অগপর কার্যনির্বাহী সভাপতি তথা স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত সহ দলের বহু নেতা কর্মী হাসপাতালে ছুটে যান। সেখান থেকে সুসজ্জিত শকটবাহী গাড়িতে করে প্রথমে প্রয়াত বড়োর নশ্বর দেহ নিয়ে যাওয়া হয় রাজ্য বিধানসভা, জনতা ভবন এবং পরে আমবাড়িতে দলের সদর দফতরে। সব জায়গায় প্রয়াতের মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করেন সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবৰ্গ।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top