News Flash

  • Home
  • দেশ
  • স্বাতী ইস্যুতে তোপ অনুরাগের, বিঁধলেন কেজরিওয়াল ও ইন্ডি জোটকে
Image

স্বাতী ইস্যুতে তোপ অনুরাগের, বিঁধলেন কেজরিওয়াল ও ইন্ডি জোটকে

মান্ডি, ১৭ মে (হি.স.) : স্বাতী মালিওয়াল ইস্যুতে ইন্ডি জোট ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। অনুরাগ বলেছেন, “রাজ্যসভার একজন সাংসদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা হয়েছিল দুর্নীতির দায়ে জেলে থাকা একজন মুখ্যমন্ত্রীর বাড়িতে। মুখ্যমন্ত্রীর সামনে একজন মহিলা সাংসদকে লাঞ্ছিত করা হয় এবং তিনি চুপ থাকেন। ইন্ডি জোটও শান্ত রয়েছে।”

শুক্রবার হিমাচল প্রদেশের মান্ডিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, “সন্দেশখালি নিয়েও তাঁরা চুপ ছিল। তাঁরা সন্দেশখালিতে নারীর চিৎকার শুনতে পায় না, যে একজন মহিলাকে লাঞ্ছিত করেছে সে মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘোরাফেরা করছে… কেন এমন লোকজনকে রক্ষা করতে ইন্ডি জোট বাধ্য? আর প্রশ্ন হল, কেন একজন মহিলা সাংসদকে মারধর করা হল… এটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব যে তিনি তাঁর সহকর্মীকে পুলিশের সামনে হাজির করবেন।”

Releated Posts

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top