News Flash

Image

(আপডেট) তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

গোসাবা, ১৬ মে (হি. স.) : এক তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার গোসাবার লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের সাধুপুরে। মৃতের নাম তাপস বৈদ্য(৩৮)।

এদিন সকাল আটটা নাগাদ উদ্ধার হয় তাপসের ঝুলন্ত মৃতদেহ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্ত্রীর সাথে স্থানীয় এক তৃণমূল নেতার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেছিলেন তাপস। তা নিয়েই সংসারে অশান্তি ছিল। বুধবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চরমে ওঠে। স্থানীয়দের দাবি নাবালক ছেলেকে সাথে নিয়ে তাপসের স্ত্রী তাপসকে পিটিয়ে খুন করে বাগানে গাছের গায়ে ঝুলিয়ে দিয়েছে। এই ঘটনায় গোসাবা পঞ্চায়েত সমিতির সদস্য সুভাষ মন্ডলও জড়িত রয়েছেন বলে অভিযোগ তাপসের পরিবারের। তাঁদের দাবি সুভাষের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তাপসের স্ত্রী সুলতার। এ বিষয়ে সুন্দরবন কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আপাতত সুলতা ও তাঁর নাবালক ছেলেকে আটক করেছে পুলিশ। সুভাষ ঘটনার পর থেকেই পলাতক। তাঁর খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। এসডিপিও ক্যানিং রামকুমার মন্ডল বলেন, “ তাপস বৈদ্য নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বাড়ির বাগান থেকে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে তবেই জানা যাবে কি কারণে মৃত্যু। তবে তদন্ত শুরু হয়েছে।”

Releated Posts

ওমান উপকূলে ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু: পবন কল্যাণ ও লোকেশের নীরবতা নিয়ে প্রশ্ন কংগ্রেস সাংসদের

হায়দরাবাদ, ১২ জুন (আইএএনএস): ওমান উপকূলে একটি জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top