News Flash

  • Home
  • দেশ
  • সন্তানকে গাড়িতে রেখেই বিয়েবাড়িতে বাবা-মা, দমবন্ধ হয়ে মৃত্যু শিশুর
Image

সন্তানকে গাড়িতে রেখেই বিয়েবাড়িতে বাবা-মা, দমবন্ধ হয়ে মৃত্যু শিশুর

কোটা, ১৬ মে (হি. স.): বাবা-মায়ের ছোট্ট ভুল প্রাণ কাড়ল শিশুকন্যার। গাড়িতে দমবন্ধ হয়ে মৃত্যু হল ৩ বছরের এক শিশুর। বুধবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়।

পুলিশ সূত্রে খবর, বুধবার দুই মেয়ে ও স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন প্রদীপ নগর নামে এক ব্যাক্তি। বিয়ের অনুষ্ঠানে পৌঁছে শিশু কন্যাসন্তানটিকে গাড়িতে রেখেই নেমে যান সকলে। গাড়ি থেকে নামার সময় কেউই খেয়াল করেননি পিছনের সিটে শিশুটি ঘুমিয়ে পড়েছিল।

বিয়েবাড়িতে ২ ঘণ্টা কাটানোর পর সকলে খেয়াল করেন শিশুটি তাঁদের সঙ্গে নেই। এরপর সব জায়গায় খোঁজাখুঁজি শুরু হয়। সবশেষে গাড়িতে ফিরে শিশুটিকে দেখতে পান বাবা, মা। অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top