News Flash

  • Home
  • দেশ
  • রুপোর চামচ মুখে নিয়ে জন্মানো শিশুদের পক্ষে দেশ চালানো সম্ভব নয় : প্রধানমন্ত্রী
Image

রুপোর চামচ মুখে নিয়ে জন্মানো শিশুদের পক্ষে দেশ চালানো সম্ভব নয় : প্রধানমন্ত্রী

প্রতাপগড়, ১৬ মে (হি.স.): রুপোর চামচ মুখে নিয়ে জন্মানো শিশুদের পক্ষে দেশ চালানো সম্ভব নয়। কংগ্রেসের সমালোচনা করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার উত্তর প্রদেশের প্রতাপগড়ের এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ৪ জুনের পর অবশ্যই মোদী সরকার গঠন করবে, এছাড়াও আরও অনেক কিছু ঘটবে। ইন্ডি জোট ভেঙে যাবে এবং ছিন্নভিন্ন হয়ে যাবে। লখনউ ও দিল্লির ”শেহজাদে” ছুটিতে যাবেন।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “এখন ভারত জি-২০-র মতো বড় ইভেন্টের আয়োজন করে, তাও আবার দারুণ সাফল্য ও গর্বের সঙ্গে। ভারত চাঁদে নিজস্ব তেরঙা ছাপ রেখে গেছে। আপনারা কি ১০ বছর আগে এমন সাফল্য কল্পনা করতে পারতেন? হাজার কোটি টাকার কেলেঙ্কারি ছাড়া আর কোনও খবর ছিল কি? আগে যা অসম্ভব ছিল এখন তা সম্ভব হয়েছে। এই পরিবর্তন, এই সাফল্য মোদীর জন্য হয়নি… আপনাদের একটি ভোটের জন্য, এটাই আপনাদের ভোটের শক্তি। তাই এখন সারা দেশ বলছে- এই সরকারের তৃতীয় মেয়াদ… আরও শক্তিশালী হবে।”

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top