News Flash

  • Home
  • দেশ
  • সন্দেশখালিতে অভিযোগ প্রত্যাহারে প্রতিবাদীর উপর হামলার অভিযোগ
Image

সন্দেশখালিতে অভিযোগ প্রত্যাহারে প্রতিবাদীর উপর হামলার অভিযোগ

উত্তর ২৪ পরগনা, ১৬ মে (হি. স.) : সন্দেশখালিতে অভিযোগ প্রত্যাহারে প্রতিবাদীর উপর বুধবার রাতে হামলার অভিযোগ উঠেছে। এক সিভিক ভলান্টিয়ারের স্ত্রীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠছে। মুখ চেপে ধরে মহিলাকে তিন দুষ্কৃতী তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে দাবি।

সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করে এমনই দাবি করেছেন প্রতিবাদী। বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের কাছে অভিযোগ জানানোর পরই হামলা হয় বলে অভিযোগ। এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালিতে। শাসকদল তৃণমূল যদিও অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছে।

নির্যাতনের অভিযোগ তুলে নিতে লাগাতার চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ সামনে এসেছে এই ঘটনায়। অভিযোগকারিণীর দাবি, কুকুরের ডাক শুনে বুধবার রাতে বাড়ির বাইরে বার হতেই তাঁর উপর হামলা চালায় তিন দুষ্কৃতী। মুখে কাপড় ঢুকিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে মুখে কাপড় বাঁধা ওই তিন দুষ্কৃতীর দল।

টেনে নিয়ে গিয়ে মারধর করা হয় তাঁকে। এর পর ধর্ষণের চেষ্টা হয় বলে দাবি করেছেন তিনি। তৃণমূল নেতা দিলীপ মল্লিককে ফোন করে তাঁকে কোথায় নিয়ে যাওয়া হবে বলে জানতেও চায় দুষ্কৃতীরা, দাবি অভিযোগকারিণীর।

অভিযোগকারিণীর দাবি, তাঁর চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসেন, তাতেই ভয় পেয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা তাঁকে পুকুর পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। ওই মহিলার সঙ্গে দেখা করতে যান বিজেপি নেত্রী রেখা পাত্র। সেখানে কান্নায় ভেঙে পড়েন তিনি।

সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালও। প্রিয়ঙ্কার দাবি, ‘শেখ শাহজাহানকে নির্দোষ প্রমাণ করতে তৃণমূলের গুন্ডারা হুমকি দিচ্ছে’। এর পাল্টা বিজেপি বাংলাকে বদনাম করার চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছে তৃণমূল।

Releated Posts

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top