News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু নাবালকের
Image

বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু নাবালকের

আগরতলা, ১৪ মে : বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক নাবালকের। আজ দুপুরে বিশালগড় মহকুমার কামথানা সীমান্ত গ্রামের প্রেম সাগরে স্নান করতে গিয়েছিল। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়েছে। অনেক খোঁজাখুঁজির পর নাবালকের নিথর দেহ খুঁজে পাওয়া যায়।দমকলকর্মীরা নাবালকের দেহকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে গোকুলনগরের বাসিন্দা শংকর চৌধুরীর পুত্র শুভ চৌধুরী বন্ধুদের সাথে প্রেমসাগরে স্নান করতে গিয়েছিল। সে সদ্য উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেছিল। শুভ চৌধুরী সাঁতার কাটতে জানেন না তার বন্ধুরা সে কথা আর জানেন না। সমস্ত বন্ধুদের সঙ্গে স্নান করার সময় জলের নিচে তলিয়ে যায় শুভ চৌধুরী। কিন্তু শুভ সাঁতার না জানার ফলে জল থেকে উঠে আসতে পারেনি। সাথে সাথে বন্ধুরা চিৎকার শুরু করে। তাঁদের চিৎকার শুনে প্রচুর লোকজন জমায়েত হয়েছেন এবং অনেকেই জলে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। সাথে সাথে বিশালগড় দমকলবাহিনীকে খবর পাঠানো হয়েছে। তাঁরা দীর্ঘ দু’ঘণ্টা যাবত খোঁজাখুঁজি করার পর জল থেকে শুভ চৌধুরীর দেহ খুঁজে পাওয়া গেছে। দমকল কর্মীরা দেহটিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত বলে ঘোষনা করেন। মা-বাবা সহ আত্মীয় পরিজনরা কান্নায় ভেঙে পড়েন মহকুমা হাসপাতালে।

এদিকে ওই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা। পরিবার-পরিজনদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেন বিধায়ক।

Releated Posts

রবি মরশুমের ধান ক্রয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্বের বার্তা

আগরতলা, ৩ জুলাই: রবি মরশুমের ধান ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) ক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক…

ByByReshmi Debnath Jul 3, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. দেবব্রত দাস

আগরতলা, ৩ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ড. দেবব্রত দাসকে নিয়োগ করেছে ভারত সরকার। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটর…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

উদ্বোধনের অপেক্ষায় ৫০ শয্যার আগরতলা সিভিল হাসপাতাল, সব প্রস্তুতি সম্পন্ন: স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে

আগরতলা, ৩ জুলাই : আগরতলার প্রস্তাবিত ৫০ শয্যার সিভিল হাসপাতাল উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। খুব শীঘ্রই হাসপাতালটির আনুষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবা ও এনএইচএম কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব মীরা শ্রীবাস্তব

আগরতলা, ৩ জুলাই:  জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর বিভিন্ন কর্মসূচি, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, টিকাকরণ এবং রোগ নজরদারি…

ByByReshmi Debnath Jul 3, 2026
Scroll to Top