News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস নেতারা ভারতে থাকলেও মন পড়ে থাকে পাকিস্তানে, আইয়ার ইস্যুতে নিশানা অনুরাগ ঠাকুরের
Image

কংগ্রেস নেতারা ভারতে থাকলেও মন পড়ে থাকে পাকিস্তানে, আইয়ার ইস্যুতে নিশানা অনুরাগ ঠাকুরের

নয়াদিল্লি, ১০ মে (হি. স.) : কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের বেফাঁস মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে ও কংগ্রেসকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ ঠাকুর।

তিনি বলেন, কংগ্রেস নেতারা ভারতে থাকলেও তাঁদের মন পড়ে থাকে পাকিস্তানে। পাকিস্তানের কত সাহস আছে? ভারত জানে কীভাবে যোগ্য জবাব দিতে হয়।

উল্লেখ্য, সাম পিত্রোদার পর এবার আইয়ারের মন্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজা জমে উঠেছে। তিনি বলেন, পাকিস্তানকে সমীহ করে চলুক ভারত। তা না হলে ওরা পরমাণু বোমা মারতে পারে। আর এই মন্তব্যকে ঘিরেই উত্তাল জাতীয় রাজনীতি।

একটি অনুষ্ঠানে হাজির হয়ে কংগ্রেসের এই বর্ষীয়ান নেতাকে বলতে শোনা যায়, পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু করা উচিত ভারতের। পাকিস্তান সম্মানিত দেশ। তাই তাদের সঙ্গে কথা সম্মানের সঙ্গেই বলা উচিত বলে মন্তব্য করেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা। সেই সঙ্গে আইয়ারকে আরও বলতে শোনা যায়, পাকিস্তানের কাছে পরমাণু বোমা রয়েছে। তাই পাকিস্তানকে সম্মান দেওয়া না হলে, তা আমাদের উপর এসে পড়তে পারে। মণিশঙ্কর আইয়ারের ওই মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হতেই, তা ভোট বাজারে চরম বিতর্কের জন্ম দেয়।

কংগ্রেস নেতার দাবি, পাকিস্তানকে ”সম্মান” দিয়ে কথা না বললে, তা দুই দেশের মাঝে উত্তেজনার সৃষ্টি করে। শুধু তাই নয়, পাকিস্তানে যদি ক্ষমতায় একজন গোলমেলে লোক বসেন, তিনি যদি পরমাণু বোমার তার কেটে দেন, তাহলে কী হবে বলে প্রশ্ন তোলেন মণিশঙ্কর আইয়ার। মণিশঙ্কর আইয়ারের ওই মন্তব্য প্রকাশ্যে আসতেই তাঁকে পালটা নিশানা করেছেন বিজেপির নেতা-মন্ত্রীরা।

Releated Posts

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top