News Flash

  • Home
  • দেশ
  • প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তরুণীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, গ্রেফতার অভিযুক্ত
Image

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তরুণীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, গ্রেফতার অভিযুক্ত

ক্যানিং, ৮ মে (হি.স.) : এক তরুণীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করে ব্ল্যাকমেলের অভিযোগে ক্যানিংয়ের মধুখালী গ্রাম থেকে গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম দেবাশীষ সর্দার। মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ। ধৃতকে বুধবার আলিপুর আদালতে তোলা হয়েছে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার আরও তদন্ত করতে চাইছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পেশায় কর্পোরেট সংস্থার কর্মী দেবাশিস। নিজের গ্রামেরই এক তরুণীকে ভালবাসার প্রস্তাব দিয়েছিল সে। কিন্তু ওই তরুণী সেই প্রস্তাবে রাজি হয়নি। এরপর ওই তরুণীকে দিনের পর দিন উত্যক্ত করতে শুরু করে অভিযুক্ত যুবক। এমনকি ওই তরুণীকে প্রাণনাশের হুমকিও দেয় সে। পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের ক্ষতি করার হুমকিও দেয় অভিযুক্ত যুবক। ওই তরুণী তাঁর মাসতুতো বোনের সাথে নিউটাউনে থাকেন কর্মসূত্রে। সেখানে গিয়েও নানাভাবে তাঁকে উত্যক্ত করতে থাকে অভিযুক্ত। দিনের পর দিন এই ঘটনা বাড়তে থাকায় ওই তরুণীর মাসতুতো বোন অভিযুক্ত যুবকের সাথে কথা বলেন। এসব করলে ফল ভালো হবে না বলেও সতর্ক করেন। এমনকি পুলিশের কাছে অভিযোগ দায়েরের হুমকিও দেন অভিযুক্ত যুবককে। কিন্তু বিষয়টি ভালোভাবে নেয় নি দেবাশীষ। রাগে ওই তরুণীর মাসতুতো বোনের ছবি বিকৃত করে একের পর এক অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করেন অভিযুক্ত। গ্রামের অন্য এক যুবকের ফেসবুক একাউন্ট হ্যাক করে গত এক সপ্তাহ ধরে একের পর এক পোস্ট করতে থাকে নোংরা ছবি। সেই ছবি ভাইরাল হতে সমস্যায় পড়েন ওই তরুণী ও তার পরিবারের সদস্যরা। তাঁদের সামাজিক সম্মানহানি হতে শুরু করে। এই বিষয়ে মঙ্গলবার ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দুই তরুণী। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে ক্যানিং থানার পুলিশ। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশি জেরায় ধৃত তরুণীকে হুমকির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top