News Flash

  • Home
  • দেশ
  • কলকাতা প্রেস ক্লাবের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান থেকে রাজ্য সরকারকে নিশানা সুকান্ত মজুমদারের
Image

কলকাতা প্রেস ক্লাবের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান থেকে রাজ্য সরকারকে নিশানা সুকান্ত মজুমদারের

কলকাতা, ৬ মে (হি. স.) : মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচন। তার প্রাক্কালে রাজ্য সরকারকে তীব্র নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার কলকাতা প্রেস ক্লাবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি।

সুকান্ত বাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে হিংসা, গুন্ডামি এবং বোমা তৈরিতে বাংলা শীর্ষস্থানে রয়েছে। তিনি এদিন বামেদেরও নিশানা করে বলেন, এইধরনের সংস্কৃতির বীজ বামপন্থীরাই রোপন করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখনও তা লালন করে চলেছে। তিনি এও অভিযোগ করেন, রাজ্য নির্বাচন কমিশনে এমন অনেক আধিকারিক আছেন, যাঁরা পক্ষপাতদুষ্ট এবং তাঁরা তৃণমূল কংগ্রেসের সুবিধার জন্য কাজ করছেন। তিনি বলেন যে, বিজেপি অভিযোগ জানালে ঠিকঠাক পদক্ষেপ করা হয় না, কিন্তু তৃণমূল বা অন্যান্য দলগুলির অভিযোগের বিষয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়।

এছাড়াও এদিন তিনি বলেন, রাজ্য সরকার না চাইলেও পশ্চিমবঙ্গে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করবে বিজেপি সরকার। ৭০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকরা এই প্রকল্পের সুবিধা পাবেন। এদিনের সাংবাদিক বৈঠকে বিজেপির ‘সংকল্প পত্র’-র বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top