News Flash

  • Home
  • প্রধান খবর
  • পুঞ্চে জঙ্গি হামলায় শহিদ জওয়ানকে শ্রদ্ধাজ্ঞাপন বায়ুসেনার
Image

পুঞ্চে জঙ্গি হামলায় শহিদ জওয়ানকে শ্রদ্ধাজ্ঞাপন বায়ুসেনার

নয়াদিল্লি, ৫ মে (হি. স.): পুঞ্চে জঙ্গি হামলায় শহিদ জওয়ানকে শ্রদ্ধাজ্ঞাপন করা হলো বায়ুসেনার তরফে। ভারতীয় বায়ুসেনা টুইট করেছে, সিএএস এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরি এবং ভারতীয় বায়ুসেনার সমস্ত কর্মীদের তরফে শহিদ ভিকি পাহাদেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। তিনি পুঞ্চ সেক্টরে দেশের জন্য প্রাণ দিয়েছেন৷ তাঁর শোকাহত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা৷ এই দুঃসময়ে আমরা আপনার পাশে আছি।

উল্লেখ্য, পুঞ্চে বায়ুসেনার একটি গাড়িতে শনিবার সন্ধ্যারাতে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় শহিদ হন এক জওয়ান। আহত হন আরও ৫ জন। ঘটনাটি ঘটে পুঞ্চের সুরানকোট এলাকায়। সেনার তরফে জানানো হয়েছিল, এদিন বায়ুসেনার একটি গাড়ি সুরানকোট এলাকা দিয়ে যাচ্ছিল। সেসময় জঙ্গিদের একটি দল অতর্কিতে হামলা চালায়। আহত হন মোট ৬ জওয়ান। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top