News Flash

  • Home
  • দেশ
  • রাজভবনের কর্মীদের উদ্দেশে সতর্কবার্তা রাজ্যপাল বোসের
Image

রাজভবনের কর্মীদের উদ্দেশে সতর্কবার্তা রাজ্যপাল বোসের

কলকাতা, ৩ মে, (হি.স.): রাজনৈতিক দলের অশুভ কার্যকলাপের কথা বলে রাজভবনের কর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বোস একটি অডিয়োবার্তাও প্রকাশ করেছেন।

শুক্রবার রাজভবনের কর্মীদের উদ্দেশে একটি বার্তা প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ‘‘রাজভবন একটি গোপন সূত্রে জানতে পেরেছে, অশুভ উদ্দেশ্যে রাজভবনে আর এক ব্যক্তিকে ঢোকানো হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাকে দিয়ে বিষয়টি যাচাই করা হচ্ছে। এগুলি নির্বাচনে ফায়দা তোলার কৌশল ছাড়া আর কিছু নয়।’’

অডিওবার্তায় রাজনৈতিক দলের অশুভ কার্যকলাপের কথা বলেছেন রাজ্যপাল। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, তিনি পিছু হটবেন না। বাংলায় তিনি বলেন, ‘‘আমি লড়াই করব। আমি লড়়াই করব।’’

বৃহস্পতিবার রাতেই বোস এক বিবৃতিতে বলেছেন, ‘‘সত্যের জয় হবেই। সাজানো অভিযোগে আমি ভয় পাই না। আমাকে অপবাদ দিয়ে কেউ ভোটের ফায়দা খুঁজলে, ঈশ্বর তাঁদের করুণা করুন। তবে বাংলার দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে কেউ আমার লড়াই থামাতে পারবে না।’’

এর আগে বৃহস্পতিবার রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন এক মহিলা। পুলিশের কাছে তিনি নিজেকে রাজভবনের অস্থায়ী কর্মী বলে জানান। মহিলার দাবি, রাজভবনে দু’বার শ্লীলতাহানির শিকার হয়েছেন তিনি।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top