News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের মোদীজির সরকার গঠন হতে চলেছে, তারপর বিদায় নেবে নকশালবাদ : অমিত শাহ
Image

ফের মোদীজির সরকার গঠন হতে চলেছে, তারপর বিদায় নেবে নকশালবাদ : অমিত শাহ

কোরবা, ১ মে (হি.স.): দেশে তৃতীয়বারের জন্য গঠন হতে চলেছে মোদীজির সরকার, তারপর ছত্তিশগড় থেকে বিদায় নেবে নকশালবাদ। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। বুধবার ছত্তিশগড়ের কোরবায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, “ছত্তিশগড়ে কংগ্রেসের ভূপেশ বাঘেলের সরকার নকশালবাদকে উৎসাহ দিতে থাকেন। কিন্তু আমাদের বিষ্ণুদেওজির সরকার গঠনের পর ৪ মাসের মধ্যে ৯৫ জন নকশালকে নিকেশ করা হয়েছে। ৩৫০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অনেকে আত্মসমর্পণ করেছে। মোদীজি ৫ বছরে ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, তেলেঙ্গানা, অন্ধ্র, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ থেকে নকশালবাদের অবসান ঘটিয়েছেন। ছত্তিশগড় বাদ পড়েছিল, কারণ এখানে ভূপেশ কাক্কা ক্ষমতায় ছিলেন। আপনারা মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করুন, আমরা ২ বছরের মধ্যে নকশালবাদকে সমূলে উৎপাটন করব।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “নির্বাচনে জেতার জন্য কংগ্রেস বছরের পর বছর ধরে এদেশে সন্ত্রাসবাদ ও নকশালবাদকে লালন-পালন করে আসছে। কিন্তু এখন আপনাদের চিন্তা করতে হবে না। আপনারা বিজেপি সরকার গঠন করেছেন, মোদীজির সরকারও তৃতীয়বারের মতো কেন্দ্রে তৈরি হতে চলেছে, তার পরে নকশালবাদকে বিদায় নিতে হবে।” অমিত শাহ আরও বলেছেন, “মোদীজির ১০ বছরের ট্র্যাক রেকর্ড রয়েছে এবং ২৫ বছরের এজেন্ডাও রয়েছে। ছত্তিশগড় বেশিরভাগই অনগ্রসর শ্রেণী, দলিত এবং উপজাতীয় ভাই-বোনদের একটি অঞ্চল। মোদীজি ২০১৪ সালে বলেছিলেন, আমাদের দ্বারা গঠিত সরকার গরীব, দলিত, আদিবাসী এবং পিছিয়ে পড়া মানুষের হবে।”

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top