News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে কংগ্রেসে বড় ভাঙন, ‘হাত’ ছাড়লেন নীরজ বসোয়া ও নাসেব সিং
Image

দিল্লিতে কংগ্রেসে বড় ভাঙন, ‘হাত’ ছাড়লেন নীরজ বসোয়া ও নাসেব সিং

নয়াদিল্লি, ১ মে (হি.স.): দিল্লিতে বড়সড় ভাঙন ধরল কংগ্রেসে। বুধবার কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক নীরজ বসোয়া ও নাসেব সিং। কংগ্রেসের প্রতি ক্ষোভ প্রকাশ করেই ‘হাত’ ছেড়েছেন নাসেব সিং। কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে নাসেব সিং জানিয়েছেন, “দেবেন্দর যাদবকে দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি সর্বভারতীয় কংগ্রেস কমিটির (পঞ্জাবের দায়িত্বে) দায়িত্বে থাকাকালীন অরবিন্দ কেরিওয়ালের মিথ্যা এজেন্ডাকে আক্রমণ করার উপর ভিত্তি করে পঞ্জাবে প্রচার চালিয়েছেন এবং এখন দিল্লিতে তাঁকে এএপি এবং অরবিন্দ কেজরিওয়ালের প্রশংসা ও সমর্থন করার জন্য বাধ্য করা হবে। দলের সাম্প্রতিক ঘটনাবলিতে গভীরভাবে ব্যথিত ও অপমানিত হয়ে আমি দল থেকে পদত্যাগ করছি।” উল্লেখ্য, দিল্লিতে কংগ্রেসের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে দেবেন্দর যাদবকে। দেবেন্দর যাদবকে দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির অন্তর্বর্তী সভাপতি নিযুক্ত করা হয়েছে।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top