News Flash

  • Home
  • দিনের খবর
  • ভোপাল, গোয়া-সহ দেশের চার বিমানবন্দরে বিস্ফোরণের হুমকি, আঁটোসাঁটো করা হল নিরাপত্তা
Image

ভোপাল, গোয়া-সহ দেশের চার বিমানবন্দরে বিস্ফোরণের হুমকি, আঁটোসাঁটো করা হল নিরাপত্তা

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): ভোপাল, গোয়া-সহ দেশের চার রাজ্যের বিমানবন্দরকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। এই হুমকি পাওয়ার পরই ওই বিমানবন্দরগুলিতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। প্রথম হুমকি মেল আসে মধ্যপ্রদেশের ভোপাল বিমানবন্দরে। ওই মেলে জানানো হয়, রাজা ভোজ বিমানবন্দরে তিনটি বোমা রাখা আছে। হুমকি মেল পাওয়ার পরই হুলস্থুল পড়ে যায়। গোটা বিমানবন্দরকে নিরাপত্তায় মুড়ে ফেলে তল্লাশি অভিযান চালানো হয়। যদিও সেই তল্লাশি অভিযানে সন্দেহজনক কোনও কিছু মেলেনি বলে বিমানবন্দর সূত্রে জানানো হয়। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শুধু রাজা ভোজ বিমানবন্দরই নয়, দেশের আরও তিন বিমানবন্দরেও একই হুমকি মেল পাঠানো হয়েছে। ভোপাল বিমানবন্দর ছাড়াও হুমকি মেল পাঠানো হয়েছে গোয়ার ডাবোলিম বিমানবন্দরে, রাজস্থানের জয়পুর এবং উত্তর প্রদেশের কানপুর বিমানবন্দরেও। হুমকি মেল পাওয়ার পরই বিমানবন্দরগুলির নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

Releated Posts

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top