News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি সরকার সত্যিকারের অর্থে সামাজিক ন্যায়বিচারকে শক্তি প্রদান করে : প্রধানমন্ত্রী
Image

বিজেপি সরকার সত্যিকারের অর্থে সামাজিক ন্যায়বিচারকে শক্তি প্রদান করে : প্রধানমন্ত্রী

লাতুর, ৩০ এপ্রিল (হি.স.): বিজেপি সরকার সত্যিকারের অর্থে সামাজিক ন্যায়বিচারকে শক্তি প্রদান করে। মহারাষ্ট্রের লাতুরের নির্বাচনী জনসভা থেকে দাবি করলেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “২০১৪ এবং ২০১৯ সালে আপনারা আমাদের একটি বিশাল জনাদেশ দিয়েছেন। কারও কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়ার জন্য নয়, সুবিধা প্রদান এবং কল্যাণ নিশ্চিত করার জন্য আমরা সেই জনাদেশ ব্যবহার করেছি।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমাদের দেশের জনতা সবসময়ই পরিশ্রমী ও মেধাবী, কিন্তু কংগ্রেস তাঁদের স্বপ্নকে চূর্ণ করার পাপ করেছে! কংগ্রেস একটি মাত্র পরিবারের কথা ভেবেছে, কিন্তু মোদী ভারতের প্রতিটি পরিবারের কথা ভাবেন।” প্রধানমন্ত্রীর কথায়, “অলিম্পিক, প্যারালিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং ইউনিভার্সিটি গেমসে ভারতীয় খেলোয়াড়রা কয়েক দশকের পুরনো রেকর্ড ভাঙছে। ভারতীয় নাগরিকদের মধ্যে এই আস্থা আমাদের বিকশিত ভারতের দিকে নিয়ে যাবে। ভারতে ২০২৯ সালের যুব অলিম্পিক আয়োজন করা আমার স্বপ্ন। এটা আমার স্বপ্ন যে ২০৩৬ সালের অলিম্পিক ভারতে অনুষ্ঠিত হবে।”

Releated Posts

আরএসএস অনুষ্ঠানে যোগ দেওয়া কেরলের উপাচার্যদের পদত্যাগ দাবি ভেনুগোপালের

তিরুবনন্তপুরম, ১৫ জুন: কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে. সি. ভেনুগোপাল সোমবার কেরলের তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তীব্র সমালোচনা…

ByByNews Desk Jun 15, 2026

বিদেশি বিনিয়োগ টানতে আরও পদক্ষেপ নেবে কেন্দ্র: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশে আরও বেশি বিদেশি পুঁজি আকৃষ্ট করতে কেন্দ্র সরকার শীঘ্রই নতুন পদক্ষেপ গ্রহণ করবে…

ByByNews Desk Jun 15, 2026

কুরিয়ার সংস্থার মাধ্যমে গাঁজা পাচারের চক্র ভাঙল এনসিবি, উত্তরপ্রদেশে ১২৪ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

গোরখপুর, ১৫ জুন (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স…

ByByNews Desk Jun 15, 2026

‘মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের আবর্জনা থেকে তুলে এনেছিলেন, তাঁরাই এখন বিশ্বাসঘাতকতা করছেন’: রামগোপাল যাদব

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দেওয়া ২০ জন ‘বিদ্রোহী’…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top