News Flash

Image

নিখোঁজ ইচা‌বি‌লের শ্রমিক বাবুলাল র‌বিদাস, উৎকণ্ঠায় প‌রিবা‌র-পরিজন

বাজারিছড়া (অসম), ২৯ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন ইচাবিল চা বাগা‌নের শ্রমিক বাবুলাল রবিদাস ওরফে গাড্ডু (৫০) গত চারদিন থেকে নিখোঁজ।

গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে তি‌নি হা‌তে একটি দা নি‌য়ে জঙ্গলে যাচ্ছেন বলে বা‌ড়ি থে‌কে বেরিয়েছিলেন। পা‌য়ে হাঁটা প্রায় দেড় ঘণ্টার দূরত্বে জঙ্গ‌ল থেকে তিনি বাঁশ আন‌তে গিয়েছিলেন, আর ফি‌রে আসেন‌নি। গত চারদিন ধরে সম্ভাব্য বি‌ভিন্ন স্থা‌নে তাঁর খোঁজখবর করা হয়েছে, কিন্তু পাওয়া যায়‌নি। এতে তাঁর প‌রিবা‌র-পরিজনের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

জানা গে‌ছে, নিখোঁজ বাবুলা‌লের স্ত্রী ও তিন সন্তান র‌য়ে‌ছে। ‌নিখোঁজ হওয়ার সম‌য় তাঁর পর‌নে ছিল সাধারণ প্যান্ট-শার্ট। তাঁর উচ্চতা প্রায় পাঁচ ফুট। গা‌য়ের রং শ্যামলা। তাঁকে খুঁজে বের কর‌তে পু‌লি‌শ ও বন দফতরের কাছে লিখিতভাবে সহায়তা চেয়েছেন প‌রিবা‌রের লো‌কজন।

তাঁকে কোথাও পাওয়া গে‌লে তাঁকে পু‌লি‌শ বা বন বিভা‌গের হা‌তে সম‌ঝে দি‌তে সক‌লের প্রতি কাতর আবেদন জানিয়েছেন নি‌খোঁজ বাবুলাল রবিদাস প‌রিবারবৰ্গ।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top