News Flash

  • Home
  • দিনের খবর
  • বহরমপুরের সভা থেকে ফের সন্দেশখালির প্রসঙ্গ টেনে তৃণমূলকে নিশানা নাড্ডার
Image

বহরমপুরের সভা থেকে ফের সন্দেশখালির প্রসঙ্গ টেনে তৃণমূলকে নিশানা নাড্ডার

বহরমপুর, ২৮ এপ্রিল (হি. স.): বহরমপুরের ভোটের প্রচার থেকে ফের একবার সন্দেশালির প্রসঙ্গ উঠে এল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার মুখে। তিনি বলেন, শেখ শাহজাহানকে আড়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন ব্যবহার একেবারে অনুচিত।

তিনি বলেন, সন্দেশখালির মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। বাংলার মহিলাদের উপর অত্যাচার করেছে তৃণমূলের নেতা। সন্দেশখালিতে যেভাবে কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা হয়েছে তার তীব্র নিন্দা করেন নাড্ডা।

সন্দেশখালিতে উদ্ধার হওয়া অস্ত্র প্রসঙ্গে বলতে গিয়ে নাড্ডা বলেন, যেখানে রবীন্দ্র সঙ্গীত শোনা যেত সেখানে এখন গুলি-বোমার শব্দ শোনা যাচ্ছে। কোন পথে মমতা নিয়ে যেতে চাইছেন বাংলাকে ? ভয়, হুমকি দেখিয়ে ভোট জিততে চাইছে রাজ্যের তৃণমূল সরকার। সুভাষ চন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দরা কি এই বাংলাই দেখতে চেয়েছিলেন ?’

বহরমপুর থেকে এদিন নাড্ডা বলেন, বিজেপি এখানে ৩৫ টির বেশি আসনে জিতবে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top