News Flash

Image

নাবালিকা গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার আরো তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: চা বাগানে নাবালিকা গণধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছে আরও তিনজন অভিযুক্ত। এই ঘটনায় শ্রীনগর থানার পুলিশ ইতিমধ্যে মোট সাতজনকে গ্রেফতার করেছে। উল্লেখ্য শ্রীনগর থানার অন্তর্গত জম্পুইজলা গঙ্গারামপাড়ার চা বাগানে গত ১৩ এপ্রিল ঘটেছিল এই বর্বরোচিত ঘটনাটি। এদিন আমবাসা এবং খুমলুঙ্গের দুই নাবালিকাকে সাত যুবক মিলে গণধর্ষণ করেছিল। পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে কোনক্রমে প্রাণ বাঁচে দুই নাবালিকা তাদের বাড়িতে পৌঁছে অভিভাবকদের সমস্ত ঘটনা খুলে বলে। এরই পরিপ্রেক্ষিতে ঘটনার পরের দিন অর্থাৎ ১৪ এপ্রিল শ্রীনগর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। প্রথম ধাপে পুলিশ মোট চারজনকে জালে তুলতে সক্ষম হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদে আরো তিনজনের হদিস মেলে। পরবর্তীতে গত শনিবার আরো তিন জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে অভিযুক্তদের মধ্যে তিনজন নাবালক এবং চারজন সাবালক।

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top