News Flash

  • Home
  • দেশ
  • শিলিগুড়িতে পাচারের আগে লরি থেকে ২০টি গবাদিপশু বাজেয়াপ্ত, চালক গ্রেফতার
Image

শিলিগুড়িতে পাচারের আগে লরি থেকে ২০টি গবাদিপশু বাজেয়াপ্ত, চালক গ্রেফতার

শিলিগুড়ি, ২৮ এপ্রিল (হি.স.) : পাচারের আগে একটি লরি থেকে ২০টি গরু বাজেয়াপ্ত করেছে বিধাননগর থানার পুলিশ। একই সঙ্গে গরু পাচারের অভিযোগে লরি চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃত লরি চালকের নাম আমানুর হক। তিনি অসামের বাসিন্দা।

সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের মুরলিগঞ্জে নাকা চেকিংয়ের সময় একটি লরিতে ২০টি গবাদি পশু পাওয়া যায়। লরি চালকের কাছে গরু সংক্রান্ত বৈধ কাগজপত্র চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি। এর পরে লরি চালককে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ। চালককে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে বিহার থেকে অসম হয়ে বাংলাদেশে গরু পাচারের পরিকল্পনা ছিল। বিধাননগর থানার পুলিশ পরবর্তী ব্যবস্থা নিতে শুরু করেছে ।

Releated Posts

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top