News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেসের ইস্তেহার দেশের বিরুদ্ধে অন্যায়ের পত্র : যোগী আদিত্যনাথ
Image

কংগ্রেসের ইস্তেহার দেশের বিরুদ্ধে অন্যায়ের পত্র : যোগী আদিত্যনাথ

লখনউ, ২৭ এপ্রিল (হি.স.): কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারের তীব্র বিরোধিতা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর মতে, “কংগ্রেসের ইস্তেহার দেশের বিরুদ্ধে অন্যায়ের চিঠি, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এই ইস্তেহার সমগ্র দেশের জন্য একটি সতর্কবার্তা যে, তাঁরা যখন ক্ষমতা থেকে অনেক দূরে, তখনও দেশ ও দেশের মানুষের প্রতি তাঁদের মনোভাব কী।”

শনিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “আমরা ইউপিএ সরকারের সময়েও এমনটা দেখেছি এবং এখন যখন তাঁরা ক্ষমতা থেকে অনেক দূরে, তবুও একই মানসিকতা নিয়ে কাজ করছে। আমি মনে করি, কংগ্রেসের এই ইস্তেহারকে মাথায় রেখে নির্বাচনের পরবর্তী ৫ দফার জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে।”

যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “আপনারা নিশ্চয়ই দেখেছেন, প্রথম দফার ভোটের আগে আমরা উন্নয়ন, দেশের নিরাপত্তা ও দরিদ্র কল্যাণ প্রকল্পগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে দেশের জনগণের কাছে নিজেদের মতামত তুলে ধরেছি। একই সময়ে কংগ্রেসের ইস্তেহার আসে, এটা কংগ্রেসের ন্যায় পত্র হতে পারে, কিন্তু এটা দেশের প্রতি অবিচার…ইস্তেহারে তাঁরা বলেছে সংখ্যালঘু সম্প্রদায়কে নিজেদের ইচ্ছে অনুযায়ী খাওয়ার স্বাধীনতা দেওয়া হবে এবং কংগ্রেস তা বাস্তবায়নেরও উদ্যোগ নেবে। আমি মনে করি এ দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজ সম্পূর্ণরূপে গোমাংস এড়িয়ে চলে এবং আমরা গোরুকে মায়ের মতো মনে করি, গোহত্যা কোনও ভারতীয় মেনে নেবে না।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top