News Flash

  • Home
  • দেশ
  • এসএসসি নিয়োগ রায় নিয়ে তৃণমূলকে তোপ মোদীর
Image

এসএসসি নিয়োগ রায় নিয়ে তৃণমূলকে তোপ মোদীর

মালদা, ২৬ এপ্রিল (হি.স.) : এসএসসি নিয়োগ রায়ের ঠিক পর থেকেই বিষয়টি নিয়ে রাজ্যব্যাপী প্রচারে নেমেছে তৃণমূল। শুক্রবার বিষয়টিকে ঘিরে প্রকাশ্যে রাজ্যের শাসক দলকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মঞ্চে ওঠার পর মোদীকে উত্তরীয় পরিয়ে দেন মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। মূর্তি উপহার দেন মালদহ উত্তরের বিজেপির প্রার্থী খগেন মুর্মু।

মোদী বলেন, ‘‘তৃণমূল যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এদের জন্য শিক্ষা ক্ষেত্রে এমন দুর্নীতি হয়েছে যে, ২৬ হাজার পরিবারের সুখ কেড়ে নিয়েছে। রুজিরুটি চলে গিয়েছে। যুব সমাজের উন্নতির সমস্ত পথ বন্ধ করে দিয়েছে তৃণমূল।’’ একই সঙ্গে বিজেপি সরকারের কাজের খতিয়ানও দেন প্রধানমন্ত্রী।সোমবার, মঙ্গলবারের পর ফের বুধবার এসএসসির চাকরি বাতিল নিয়ে বিচারব্যবস্থাকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আদালত সম্পর্কে মন্তব্য নিয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। বৃহস্পতিবার এবিষয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর আবেদন, ওই ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ করুক আদালত।

শুক্রবার দেশবাসীর উদ্দেশে ভোট দেওয়ার বার্তা দিতে গিয়ে প্রধানমন্ত্রী একই সঙ্গে বিরোধী তৃণমূল এবং কংগ্রেসকে কটাক্ষ করেন। মোদী বলেন, ‘‘বিরোধীরা প্রথম দফার ভোটেই ধ্বস্ত হয়ে গিয়েছে। তৃণমূলের শাসনে শুধু দুর্নীতি হয়। সব ধরনের দুর্নীতি হয়। এরা উন্নয়নকে আটকে রেখেছে। তৃণমূল দুর্নীতি করে আর মানুষকে ভুগতে হয়। বাংলার কাট কমিশন ছাড়া কিছু হয় না। কৃষকদেরও ছাড়ে না এরা।’’

Releated Posts

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026

ঘুষ মামলায় রেলের পণ্য ক্লার্ককে চার বছরের কারাদণ্ড, জরিমানাও করল সিবিআই আদালত

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ঘুষ নেওয়ার মামলায় উত্তরপ্রদেশের রায়বরেলি জেলার দরিয়াপুর জংশন রেলস্টেশনের তৎকালীন গুডস ক্লার্ক দুর্গেশ বাহাদুর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top