News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রিফরমিস্ট সোসাইটির আয়োজনে উদয়পুর টাউনহলে অনুষ্ঠিত বার্ষিক নৃত্যানুষ্ঠান
Image

রিফরমিস্ট সোসাইটির আয়োজনে উদয়পুর টাউনহলে অনুষ্ঠিত বার্ষিক নৃত্যানুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৬ মে: রিফরমিস্ট সোসাইটির আয়োজনে উদয়পুর টাউনহলে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক নৃত্যানুষ্ঠান। ‘হৃদয়পুরের নৃত্যধারা’ শীর্ষক এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল বর্তমান সময়ে হারিয়ে যাওয়া রবীন্দ্র-নজরুল ও লোক নৃত্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সুস্থ সংস্কৃতির বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। উদয়পুর শহর সংস্কৃতির শহর, ঐতিহ্যের শহর।

এই ঐতিহ্যের উদয়পুরে “হৃদয়পুরের নৃত্যধারা” অনুষ্ঠানে হলভর্তি দর্শকের মন মুগ্ধ করে দেয় শিল্পীদের বিভিন্ন স্বাদের নৃত্যের পরিবেশনা। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী ও নৃত্যগুরু ডক্টর পদ্মিনী চক্রবর্তী। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত নাটক একাডেমী আগরতলা এর ডাইরেক্টর সর্বাণী নন্দী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী সংহিতা ঘোষ, মৈত্রী ভট্টাচার্য, তবলা শিল্পী গৌতম নন্দী সহ আরো অনেকে। গোমতী জেলার নেহরু যুব কেন্দ্রের কোষাধ্যক্ষ কেশব কুমার সরকার সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এদিনের অনুষ্ঠানের এক শতাধিক শিল্পী দলগত দ্বৈত ও একক নৃত্যের পরিবেশন করেন।

রাজ্যভিত্তিক কলা উৎসবে শাস্ত্রীয় নৃত্যে মেয়েদের বিভাগে প্রথম স্থান অর্জন করে দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় কলা উৎসবে অংশগ্রহণ করায় নৃত্যশিল্পী পারমিতা শর্মাকে এই বছরের “হৃদয়পুরের আলোক সম্মানে” সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল নৃত্য বিষয়ক মুক্ত কুইজ। যার মধ্য দিয়ে ছেলেমেয়েরা ও অভিভাবকরা শাস্ত্রীয় ও লোক নৃত্য সম্পর্কে অনেক বিষয় জানতে পারে। রিফরমিস্ট সোসাইটির লোকনৃত্যের দল রাজ্য যুব উৎসবে প্রথম স্থান লাভ করে মহারাষ্ট্রের নাসিক শহরে জাতীয় যুব উৎসবের অংশগ্রহণ করে।

তাই এই লোকনৃত্যের দলের ১০ জন শিল্পীদের এদিনের অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়। সারা বছর সোসাইটির বিভিন্ন কর্মকাণ্ডে নিয়মিত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য শিল্পী অর্পিতা সাহার পিতা-মাতাকে “হৃদয়পুরের বিশেষ সম্মাননা” দেয়া হয়। তাছাড়াও এদিনের অনুষ্ঠানে ৭৫ জন সম্ভাবনাময় নৃত্যশিল্পীকে হৃদয়পুরের কৃতি সম্মানে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের শুরুতে সম্পাদক রত্নদীপ রায় তার ভাষণে রিফরমিস্ট সোসাইটির বছরব্যাপী সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের সম্পর্কে সকলকে অবগত করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। মন্দির নগরীর সংস্কৃতি প্রিয় মানুষের মনে আগামী অনুষ্ঠানের আকাঙ্ক্ষা জাগিয়ে এবারের মতো সম্পন্ন হয় রিফরমিস্ট সোসাইটির হৃদয়পুরের নৃত্যধারা।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top