News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহর চুরিকাণ্ডে গ্রেপ্তার এক ১৪ বছরের নাবালক
Image

কৈলাসহর চুরিকাণ্ডে গ্রেপ্তার এক ১৪ বছরের নাবালক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৬ মে:  পাইতরবাজার এলাকায় একটি মিষ্টির দোকানে চুরি কান্ডে একটি ১৩ বছরের নাবালক চোরকে রবিবার গভীর রাতে গ্রেফতার করে কৈলাসহর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় চলতি মাসের ৩ তারিখ গভীর রাতে পাইতরবাজার এলাকায় অরুন কুমার রায়ের মিষ্টির দোকানে চুরি কাণ্ড সংঘটিত করে চোরের দল। এরপর সকল ব্যবসায়ীরা একত্রিত হয়ে পাইতুরবাজার এলাকায় চোর ধরার দাবিতে পথ অবরোধ করে। অবরোধকারীদের দাবি ঘন ঘন ওই এলাকায় চুরি-কাণ্ড সংঘটিত করছে চোরের দল। কিন্তু প্রকৃত চোরকে গ্রেফতার করতে পারছে না পুলিশ।  এরপর কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার আশ্বাস দেন। যে অবরোধকারীদের উনি শীঘ্রই যারা প্রকৃত চোর তাদেরকে ধরে আইনের আওতায় আনবে। এরপর উনার আশ্বাসে পথ অবরোধ মুক্ত করে নেয় অবরোধকারীরা।

পরবর্তী সময় গোপন খবরের ভিত্তিতে কৈলাসহর কালিপুর এলাকার বাসিন্দা অঞ্জন দাস নামে এক চোরকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে। পুলিশ গতকাল তাকে কৈলাসহর থানা থেকে কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করে পুলিশ। রবিবার গভীর রাতে কৈলাসহর থানার কনস্টেবল গৌতম চাকমা ও কনস্টেবল জিসান চাকমা এবং বিশাল টিএসার বাহিনী পাইতরবাজার এলাকায় টহল দিতে গিয়ে দেখতে পায়, ১৩ বছরের এক নাবালক অরুন কুমার রায়ের মিষ্টির দোকানের পেছনদিকে দাঁড়িয়ে রয়েছে। তাদের সন্দেহ জাগলে ওই নাবালককে জিজ্ঞাসা করলে সে জানায় এখানে চুরি করতে এসেছে। এরপর তাকে কৈলাসহর থানায় নিয়ে আসে ওরা।  এরপর তাকে জোর জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ এরপর সে জানায় সে প্রতিদিন সেই মিষ্টির দোকানে চুরি করতে আসতো। পাশাপাশি ওই এলাকায় মোট ছয়টি দোকানের সে চুরি করেছে। গত ৩ তারিখ সেই মিষ্টির দোকান চুরি করার সময় তার সাথে আসাম রাজ্যের নিলাম বাজারের আরো দুই যুবক ছিল। সে জানায় এমনকি গতকাল ওই দুই যুবক তার সাথে ছিল পুলিশ দেখে ওরা পালিয়ে যায় বলে সে জানায়।  পাশাপাশি গতকাল গভীর রাতে সেই মিষ্টির দোকানে পরিকল্পিতভাবে ওরা চুরি করতে এসেছিল বলেও সে জানায়।

Releated Posts

অভয়নগরে কাটা খাল সংস্কার ঘিরে উচ্ছেদ বিতর্ক, ক্ষোভে বাসিন্দা—বিক্ষোভে সামিল সিপিআই(এম)

আগরতলা, ২৫ এপ্রিল: স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অভয়নগরের কাটা খাল সংস্কারকে ঘিরে উচ্ছেদ ইস্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খালের…

ByByReshmi Debnath Apr 25, 2026

তিনদিনের ত্রিপুরা সফরে এলেন কেন্দ্রীয় উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু

আগরতলা, ২৫ এপ্রিল: কেন্দ্রীয় সরকারের উত্তর পূর্ব উন্নয়ণ মন্ত্রক বা ডোনার এর সচিব শ্রী সঞ্জয় জাজু তিন দিনের…

ByByReshmi Debnath Apr 25, 2026

বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে কংগ্রেসের আক্রমণ তীব্র

আগরতলা, ২৫ এপ্রিল: রাজ্যে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি।…

ByByReshmi Debnath Apr 25, 2026

ধর্মনগরে রড চুরি মামলায় আরও ২ গ্রেফতার, পুলিশের উপর হামলার চেষ্টা অভিযুক্তদের

ধর্মনগর, ২৫ এপ্রিল : উত্তর ত্রিপুরার ধর্মনগরে আবাসিক বিদ্যালয়ের নির্মাণস্থল থেকে রড চুরির ঘটনায় তদন্তে নেমে আরও দুই…

ByByTaniya Chakraborty Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top