News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উচ্চশিক্ষা দপ্তরের অধীনে সমস্ত কলেজের গ্রীষ্মকালীন ছুটি বাতিল
Image

উচ্চশিক্ষা দপ্তরের অধীনে সমস্ত কলেজের গ্রীষ্মকালীন ছুটি বাতিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে: রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের নিয়ন্ত্রণাধীন সাধারণ ডিগ্রি কলেজ, প্রফেশনাল কলেজ, টেকনিক্যাল ইনস্টিটিউটগুলির গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  আগামী ৯ মে২০২৪  থেকে ৩রা জুন, ২০২৪ (২৬ দিন) পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে৷ এই সময়ে কলেজগুলি খোলা থাকবে এবং স্বাভাবিকভাবেই পঠন-পাঠন হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আসন্ন সেমিস্টার পরীক্ষার সিলেবাস শেষ করার জন্য ক্লাস পরিচালনার জন্য এই সময়ের মধ্যে কলেজগুলি খোলা থাকবে। কলেজে কর্মরত ফ্যাকাল্টি সদস্য এবং কর্মীরা ২৬ দিনের অর্জিত ছুটি পাবেন যেহেতু কলেজ খোলা থাকবে এবং উপরে উল্লিখিত গ্রীষ্মকালীন ছুটির সময় ক্লাস পরিচালনা করা হবে। এই গ্রীষ্মকালীন ছুটি বাতিল শুধুমাত্র এ বছরের জন্যই প্রযোজ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

Releated Posts

নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় ব্যাহত ত্রিপুরার রেল পরিষেবা, একাধিক ট্রেনের সময় পরিবর্তন

আগরতলা, ২৫ জুলাই: নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনে বসে যাওয়ার সমস্যার কারণে লামডিং–বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল ব্যাহত…

ByByNews Desk Jul 25, 2026

শংকরপুর এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২৫ জুলাই: জোলাইবাড়ি বিধানসভা এলাকার শংকরপুর অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার মহুরীপুর আর.এফ. গ্রাম…

ByByNews Desk Jul 25, 2026

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ২৫ জুলাই :  উদয়পুরের দাতারাম এলাকার ১৮ বছর বয়সী তাহিমা আক্তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের দাবিতে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে ছাত্র ও নাগরিকদের বিক্ষোভ, অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

ধর্মনগর, ২৫ জুলাই: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর কথিত হামলার প্রতিবাদে শনিবার ধর্মনগরে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top