News Flash

Image

গোপন অভিযানে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে: গোপন খবরের ভিত্তিতে ফের নেশা সামগ্রী উদ্ধার করলো পুলিশ। দক্ষিণ জেলার পিআরবাড়ি থানাধীন শ্রীরামপুর ফাঁড়ি থানার ইনচার্জ এস আই উপেন্দ্র দেববর্মা পিআরবাড়ি থানার পুলিশ নিয়ে একিনপুর এলাকায় ওৎপেতে বসে। গভীর রাতে নীল রংয়ের টিআর ০১ এম ০৪৮৪ নং মারুতী গাড়ি গৌরাঙ্গ বাজারের দিকে যাওয়ার সময় একিনপুর বাজারে কাছে এলে পুলিশ গাড়িটিকে থামাতে নির্দেশ দেয়। মারুতি গাড়ির চালক  গাড়ি না থামিয়ে সেখান থেকে পালিয়ে যায়।

পুলিশ মারুতি গাড়ির পিছু ধাওয়া করতে গিয়ে এক সময় ঘন অন্ধকার এবং প্রচন্ড ঝড়বৃষ্টির মধ্যে বরোজ কলোনীর এক রাবার বাগানে গাড়ি ফেলে চালক পালিয়ে যায়। এলাকার কিছু জনগণকে সঙ্গে নিয়ে পুলিশ মারুতি গাড়িতে তল্লাশি শুরু করে। তল্লাশি করতে গিয়ে গাড়ির ভিতর থেকে পুলিশ ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে মারুতি গাড়ি সহ পিআরবাড়ি থানায় নিয়ে আসে।

পিআরবাড়ি থানার ওসি রতন রবি দাস জানান থানায়  একটা মামলা লিপিবদ্ধ করা হয়েছে। যার নং ২০২৪ পিআরবি ০২০, আন্ডার সেকশন ২১(সি)২৫/২৭- এ /২৯ এনডিপিএস এ্যাক্ট। ঘটনার বিবরন দিতে গিয়ে পিআরবাড়ি থানার ওসি রতন রবি দাস বলেন, নেশা কারবারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top