News Flash

Image

ফের রাতের আধারে চোরের থাবা উত্তর জেলায়

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৬ মে: উত্তর জেলায় চোরের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে। রাতে অন্ধকারের সুযোগকে কাজে লাগিয়ে একটি বাড়িতে হানা দিয়ে পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে সোনা গয়না সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরেরা। ঘটনাটি কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ধর্মনগরে চলছে অজস্র ধারায় বৃষ্টি এবং সাথে বাতাস। বিভিন্ন এলাকা বাতাসের কারণে অন্ধকারাচ্ছন্ন। এরই সুযোগ নিল চোরেরা।   পদ্মিনী রিয়াং-এর ঘর অন্ধকারাচ্ছন্ন থাকায় সে তার মেয়েকে নিয়ে সাকাইবাড়ির তিন নং ওয়ার্ড থেকে এক আত্মীয় পরিজনের কোয়াটারে ঘুমাতে গিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে নিজের ঘরে এসে দেখে ঘর তছনছ করে চোরের দল  কানের দুল, হাতের পাটা, পায়ের নুপুর প্রভৃতি সোনার অলংকার নিয়ে গেছে। বাড়ির মালিকের নাম দিলীপ দেবনাথ । ধর্মনগর থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top