News Flash

  • Home
  • দেশ
  • মনীশের মতো যারাই জনগণের কথা তুলে ধরেন, বিজেপি তাদের সঙ্গে আছে: মনোজ তিওয়ারি
Image

মনীশের মতো যারাই জনগণের কথা তুলে ধরেন, বিজেপি তাদের সঙ্গে আছে: মনোজ তিওয়ারি

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি. স.): বৃহস্পতিবার জনপ্রিয় ইউটিউবার মণীশ কাশ্যপ যোগ দিয়েছেন বিজেপিতে। পদ্ম শিবিরে মণীশের যোগদান নিয়ে বিজেপির সাংসদ মনোজ তিওয়ারি বলেন, আমি মনে করি মণীশ কাশ্যপ জনগণের কথা সবার সামনে তুলে ধরেন। যারাই জনগণের কথা তুলে ধরেন, বিজেপি তাদের সঙ্গে আছে। মনোজ এও বলেন, আমি মণীশকে প্রথম থেকেই চিনি। তিনি গরিবদের কল্যাণ চান। গরিবদের কল্যাণের জন্যই মণীশ প্রধানমন্ত্রী মোদীর দলে যোগ দিয়েছেন।

উল্লেখ্য, মণীশও পদ্ম শিবিরে যোগ দিয়ে বলেন, আমি বিজেপিতে যোগ দিয়েছি কারণ আমি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কাজ করতে চাই। এছাড়া আমার মা-ও আমাকে বিজেপিতে যোগ দিতে বলেছিলেন। আমার মা-ও প্রধানমন্ত্রী মোদীর একজন ভক্ত।

Releated Posts

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top