News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কংগ্রেসকে দশ বছর আগেই আস্তাকুঁড়ে ফেলেছেন দেশের জনতা, আর মাথা তোলার ক্ষমতা নেই : সর্বানন্দ
Image

কংগ্রেসকে দশ বছর আগেই আস্তাকুঁড়ে ফেলেছেন দেশের জনতা, আর মাথা তোলার ক্ষমতা নেই : সর্বানন্দ

করিমগঞ্জের সুপ্রাকা‌ন্দি‌তে বি‌জে‌পি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার কেন্দ্রীয় মন্ত্রী সনোয়ালের

করিমগঞ্জ (অসম)২৪ এপ্রিল (হি.স.) : কংগ্রেসকে দশ বছর আগেই আস্তাকুঁড়ে ফেলে দিয়েছেন দেশের জনতা, আর মাথা তোলার ক্ষমতা নেই শতবর্ষ প্রচীন এই দলের, বক্তা কেন্দ্রীয় জাহাজ, বন্দর, জলপরিবহণ এবং আয়ুষ দফতরের মন্ত্ৰী তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিব্ৰুগড় আসনে বিজেপি মনোনীত প্ৰাৰ্থী সর্বানন্দ সনোয়াল।

আগামী ২৬ এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফার নির্বাচন। এদিন করিমগঞ্জ সংসদীয় আসনেও ভোটগ্রহণ হবে। আজ বুধবার দ্বিতীয় দফায় নির্বাচনের সরব প্রচারের শেষ দিন কেন্দ্রীয় মন্ত্রী নির্বাচ‌নী প্রচারে এসেছেন করিমগঞ্জে। করিমগঞ্জ জেলা সদরের নিকটবর্তী সুপ্রাকন্দিতে দলীয় প্রার্থী কৃপানাথ মালা (বর্তমান সাংসদ)-র সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে ভাষণ দিচ্ছিলেন সর্বানন্দ।

কেন্দ্রীয় মন্ত্রী সনোয়াল বি‌রোধী‌দের, বিশেষ করে কংগ্রেসকে তুলোধোনা ক‌রেছেন। তিনি ব‌লেন, কং‌গ্রেস বিগত সত্তর বছর ধ‌রে শাস‌নে ছিল। কিন্তু দে‌শের উন্নয়ন কর‌তে সক্ষম হয়‌নি। তাই তা‌দের‌ জনগণ দশ বছর আগেই আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলেছেন। এবারও তাঁদের ঠাই হবে আস্তাকুঁড়ে, জ‌য়ের ধা‌রে-কা‌ছে আস‌তে পার‌বে না।

সর্বানন্দ বলেন, বি‌জে‌পি সরকার গঠন করে ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় ও রা‌জ্যের অভূতপূর্ব উন্ন‌তি হচ্ছে। এই উন্নয়‌নের ধারা অব্যা‌হত রাখ‌তে তি‌নি নরেন্দ্র মোদীকে ফের প্রধানমন্ত্রীর আসনে বসাতে বি‌জে‌পি মনোনীত প্রার্থী কৃপানাথ মালা‌কে ভোটদান ক‌রতে আহ্বান জানান।

তাঁর আহ্বান, ক‌রিমগঞ্জ লোকসভা আসন‌টি মোদীজিকে উপহার দি‌তে ভোটের দিন পদ্ম চিহ্নে ভোট দিন। ১০০ শতাংশ ভোট দান নিশ্চিত করারও আহ্বান জানান সর্বানন্দ সনোয়াল।

Releated Posts

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top