ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রস্তুতি পর্ব প্রায় চূড়ান্ত। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত তপন স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ২৬ এপ্রিল থেকে। ১৪ টি দলের নকআউট টুর্নামেন্ট। তপন মেমোরিয়াল ক্রিকেট আসর ২০২৩-২৪ সূচনা হচ্ছে ২৬ এপ্রিল থেকে। ছয় দিনে ১৩ টি ম্যাচ। নকআউট পর্যায়ের খেলা। অংশগ্রহণকারী ১৪ টি দলকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে স্ফুলিঙ্গ, মৌচাক, বনমালীপুর ক্রিকেট ক্লাব বা বিসিসি, সংহতি, শতদল সংঘ, ইউনাইটেড বিএসটি এবং ইউনাইটেড ফ্রেন্ডস। গ্রুপ বি-তে রয়েছে কসমোপলিটন, চলমান সংঘ, জয়নগর ক্রিকেট ক্লাব বা জেসিসি, পোলস্টার, ব্লাড মাউথ, হার্ভে এবং ওল্ড প্লে সেন্টার। গতবারের ফাইনালিস্ট দুই দল স্ফুলিঙ্গ ও কসমোপলিটন কে প্রথম রাউন্ডে বাই দেওয়া হয়েছে। সরাসরি তারা কোয়ার্টার ফাইনালে খেলবে। ২৬ এপ্রিল প্রথম দিনে তিন মাঠে তিনটি ম্যাচ রাখা হয়েছে। এমবিবি স্টেডিয়ামে মৌচাক খেলবে বনমালীপুর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে। একই সময়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সংহতি খেলবে শতদল সংঘের বিরুদ্ধে। টিআইটি গ্রাউন্ডে চলমান সংঘ ও জয়নগর ক্রিকেট ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। ২৭ এপ্রিল এমবিবি স্টেডিয়ামে পোলস্টার খেলবে ব্লাড মাউথ ক্লাবের বিরুদ্ধে। পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে হার্ভে খেলবে ওল্ড প্লে সেন্টারের বিরুদ্ধে। টিআইটি গ্রাউন্ডে ইউনাইটেড বিএসটি এবং ইউনাইটেড ফ্রেন্ডস পরস্পরের মুখোমুখি হবে। ২৮ ও ২৯ এপ্রিল দুটি করে চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর ৩০ এপ্রিল দুটি সেমিফাইনাল ম্যাচ রাখা হয়েছে। ২রা মে-তে ফাইনাল ম্যাচটি হবে এমবিবি স্টেডিয়ামে। এদিকে, ক্লাব দলগুলোর প্রস্তুতি চূড়ান্ত। যেহেতু নকআউট খেলা, জয়ের লক্ষ্যেই মাঠের নামতে মরিয়া সবকটি দল।

টি সি এ-র তপন স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট শুরু আগামীকাল
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















